Latest News
সীমান্তে ইতিহাসের প্রতীক গড়ার দাবি — পেট্রাপোলে স্ট্যাচু অফ লিবার্টির আদলে শ্যামাপ্রসাদ মুখার্জীর গগনচুম্বী মূর্তি নির্মাণের প্রস্তাব কোটি টাকার সীমান্ত বাণিজ্য, অথচ শ্রমিকদের মাথার উপর নেই ছাউনি — পেট্রাপোল বন্দরে ক্ষোভ বাড়ছে একই রেখার ভিন্ন রূপ? ‘ওঁ’ থেকে ‘আল্লাহ’—চিহ্নের মিল ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক ঠাকুরনগরের মতুয়া মেলা: ঐতিহ্যের মহামিলন, জাতীয় স্বীকৃতির দাবি আরও জোরালো সীমান্ত বাংলাকে কেন উপেক্ষা? বনগাঁ থেকে দিল্লি–বেঙ্গালুরু–মুম্বই সরাসরি দ্রুতগতির ট্রেনের দাবিতে জোরালো প্রশ্ন? বনগাঁ উত্তরে শিক্ষিত প্রার্থীর দাবি জোরালো — বিজেপির অন্দরেই উঠছে নতুন সমীকরণের আলোচনা

‘বিজেপির অপেক্ষায় বাংলা’, কলকাতা সফরের আগে উন্নয়ন বার্তা দিয়ে পোস্ট মোদির

‘বিজেপির অপেক্ষায় বাংলা’, কলকাতা সফরের আগে উন্নয়ন বার্তা দিয়ে পোস্ট মোদির

শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নতির পথে আরও একধাপ। কলকাতায় এসে তিন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করে আসন্ন সফর নিয়ে উন্নয়নের বার্তা দিলেন তিনি। জোড়া পোস্টে রাজ্যের শাসকদল তৃণমূলকেও নিশানা করেছেন মোদি। তাঁর....

শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নতির পথে আরও একধাপ। কলকাতায় এসে তিন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করে আসন্ন সফর নিয়ে উন্নয়নের বার্তা দিলেন তিনি। জোড়া পোস্টে রাজ্যের শাসকদল তৃণমূলকেও নিশানা করেছেন মোদি। তাঁর দাবি, বাংলা পরিবর্তনের অপেক্ষায়, বিজেপির ক্ষমতায় আসার অপেক্ষা করছেন বঙ্গবাসী। তার কারণ, বিজেপির উন্নয়নযজ্ঞের সুফল পেতে আগ্রহী সকলে। বিশেষত যেখানে বাংলার জন্য উন্নয়ন চালিয়ে যাচ্ছে বিজেপি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদি নিজের এক্স হ্যান্ডল পোস্টে লিখেছেন, ”কলকাতার মানুষের কাছে আসাটা সবসময় বাড়তি আনন্দের বিষয়। এই শহরের উন্নয়নে আমরা বরাবর বদ্ধপরিকর। আগামিকালের (শুক্রবার) অনুষ্ঠান শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে। নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর, শিয়ালদহ-এসপ্ল্যানেড এবং বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় রুটে নতুন মেট্রো পরিষেবা চালু হবে। এর ফলে বিমানবন্দর থেকে সবদিকের যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হবে। পাশাপাশি তথ্য-প্রযুক্তি কেন্দ্রগুলিরও যোগাযোগও আরও ভাল হবে।” এছাড়া শুক্রবার তিনি বিজেপি কার্যকর্তাদের এক মিছিলে অংশ নেবেন বলেও জানান। এক্স হ্যান্ডল পোস্টে মোদির আরও বক্তব্য, দিনদিন তৃণমূলের প্রতি জনরোষ বাড়ছে। আর তাই বঙ্গবাসী অপেক্ষা করছে বিজেপির ক্ষমতায় আসার। কারণ, তাঁরা বিশ্বাস করেন যে বিজেপি ক্ষমতায় এলেই আসল উন্নয়ন হবে। শুক্রবার নয়া মেট্রো রুটের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মোদি মেট্রো সফর করবেন বলে খবর। এই অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু নীতিগত বিরোধের কারণে তিনি সেই অনুষ্ঠানে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর

আজকের খবর

ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। —————————————বাঙালির বারোমাসে ১৩ পার্বণের মধ্যে পৌষ পার্বণ এক উৎসব। দিদা -ঠাকুমার পিঠে -পায়েসের সেই গল্প আজও মনে পরে। ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। বাঙালীয়ানার রাবীন্দ্রিক ধারায় শান্তিনিকেতন এর সোনাঝুরি হাট বসেছে ক্যাফে- সহজপাঠ। এদিনের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।