Latest News
সীমান্তে ইতিহাসের প্রতীক গড়ার দাবি — পেট্রাপোলে স্ট্যাচু অফ লিবার্টির আদলে শ্যামাপ্রসাদ মুখার্জীর গগনচুম্বী মূর্তি নির্মাণের প্রস্তাব কোটি টাকার সীমান্ত বাণিজ্য, অথচ শ্রমিকদের মাথার উপর নেই ছাউনি — পেট্রাপোল বন্দরে ক্ষোভ বাড়ছে একই রেখার ভিন্ন রূপ? ‘ওঁ’ থেকে ‘আল্লাহ’—চিহ্নের মিল ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক ঠাকুরনগরের মতুয়া মেলা: ঐতিহ্যের মহামিলন, জাতীয় স্বীকৃতির দাবি আরও জোরালো সীমান্ত বাংলাকে কেন উপেক্ষা? বনগাঁ থেকে দিল্লি–বেঙ্গালুরু–মুম্বই সরাসরি দ্রুতগতির ট্রেনের দাবিতে জোরালো প্রশ্ন? বনগাঁ উত্তরে শিক্ষিত প্রার্থীর দাবি জোরালো — বিজেপির অন্দরেই উঠছে নতুন সমীকরণের আলোচনা

FIR নয়, ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সাসপেন্ডেড রাজ্যের ৪ নির্বাচনী অফিসার

FIR নয়, ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সাসপেন্ডেড রাজ্যের ৪ নির্বাচনী অফিসার

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে নির্বাচনী প্রক্রিয়ার কাজে থাকা চার আধিকারিককে আধিকারিককে সাসপেন্ড করে দিল রাজ্য সরকার। এফআইআর নয়, তাঁদের বিরুদ্ধে চলবে বিভাগীয় তদন্ত। নবান্ন সূত্রে খবর এমনই। এই অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য সময় বেঁধে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবারই....

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে নির্বাচনী প্রক্রিয়ার কাজে থাকা চার আধিকারিককে আধিকারিককে সাসপেন্ড করে দিল রাজ্য সরকার। এফআইআর নয়, তাঁদের বিরুদ্ধে চলবে বিভাগীয় তদন্ত। নবান্ন সূত্রে খবর এমনই। এই অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য সময় বেঁধে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবারই সেই সময় শেষ হয়েছে। তার মধ্যেই অবশ্য নবান্নের তরফে ওই চার আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সূত্রের খবর, বাকি ২ ডেটা এন্ট্রি অপারেটরকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ। সেই কাজ চলাকালীন দুর্নীতির অভিযোগ ওঠে দুই জেলার দায়িত্বপ্রাপ্ত চার অফিসারের বিরুদ্ধে। সপ্তাহ দুই আগে দিল্লির নির্বাচন কমিশনের নজরে আসে একটি অভিযোগ। যাতে উল্লেখ করা হয় যে ওই চার আধিকারিক কাজের সময় নির্দিষ্ট ওয়েবসাইটে নিজেদের লগ ইনের বদলে ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে কাজ করিয়েছেন। এহেন অভিযোগ পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরুর কথা জানায় জাতীয় নির্বাচন কমিশন। গত ৮ আগস্ট রাজ্যের মুখ্যসচিবকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিয়ে অবশ্য মুখ্যমন্ত্রী আপত্তি তোলেন। কমিশনের বিরুদ্ধে ‘অতিসক্রিয়তা’র অভিযোগ তুলে তিনি জানিয়েছিলেন, কোনও অফিসারকে শাস্তি পেতে দেবেন না।

কিন্তু রাজ্য ওই আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় মুখ্যসচিবকে তলব করা হয় দিল্লিতে। মুখ্যসচিব মনোজ পন্থ হাজিরা দিয়ে জানান, পদক্ষেপ করতে আরেকটু সময় দেওয়া হোক। ২১ আগস্ট পর্যন্ত সেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। শেষদিনই পদক্ষেপ করল নবান্ন। তবে এফআইআর নয়, ময়না ও বারুইপুরে পূর্বের চার আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। এই পদক্ষেপের কথা দিল্লিকে জানানো হয়েছে রাজ্যের তরফে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর

আজকের খবর

ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। —————————————বাঙালির বারোমাসে ১৩ পার্বণের মধ্যে পৌষ পার্বণ এক উৎসব। দিদা -ঠাকুমার পিঠে -পায়েসের সেই গল্প আজও মনে পরে। ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। বাঙালীয়ানার রাবীন্দ্রিক ধারায় শান্তিনিকেতন এর সোনাঝুরি হাট বসেছে ক্যাফে- সহজপাঠ। এদিনের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।