Latest News
সীমান্তে ইতিহাসের প্রতীক গড়ার দাবি — পেট্রাপোলে স্ট্যাচু অফ লিবার্টির আদলে শ্যামাপ্রসাদ মুখার্জীর গগনচুম্বী মূর্তি নির্মাণের প্রস্তাব কোটি টাকার সীমান্ত বাণিজ্য, অথচ শ্রমিকদের মাথার উপর নেই ছাউনি — পেট্রাপোল বন্দরে ক্ষোভ বাড়ছে একই রেখার ভিন্ন রূপ? ‘ওঁ’ থেকে ‘আল্লাহ’—চিহ্নের মিল ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক ঠাকুরনগরের মতুয়া মেলা: ঐতিহ্যের মহামিলন, জাতীয় স্বীকৃতির দাবি আরও জোরালো সীমান্ত বাংলাকে কেন উপেক্ষা? বনগাঁ থেকে দিল্লি–বেঙ্গালুরু–মুম্বই সরাসরি দ্রুতগতির ট্রেনের দাবিতে জোরালো প্রশ্ন? বনগাঁ উত্তরে শিক্ষিত প্রার্থীর দাবি জোরালো — বিজেপির অন্দরেই উঠছে নতুন সমীকরণের আলোচনা

বনগাঁয় বিজেপির প্রাক্তন ব্লক সভাপতির প্রয়াণ, শোকস্তব্ধ সংগঠন

বনগাঁয় বিজেপির প্রাক্তন ব্লক সভাপতির প্রয়াণ, শোকস্তব্ধ সংগঠন

কুন্তল চক্রবর্তী, বনগাঁ। বনগাঁর রাজনৈতিক পরিসরে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন ভারতীয় জনতা পার্টি-র প্রবীণ কার্যকর্তা মধু বিশ্বাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। প্রায় এক মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসাধীন ছিলেন বনগাঁ মহকুমা হাসপাতাল-এ। সেখানেই....

কুন্তল চক্রবর্তী, বনগাঁ। বনগাঁর রাজনৈতিক পরিসরে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন ভারতীয় জনতা পার্টি-র প্রবীণ কার্যকর্তা মধু বিশ্বাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। প্রায় এক মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসাধীন ছিলেন বনগাঁ মহকুমা হাসপাতাল-এ। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর জীবনাবসান ঘটে।

দলের প্রতিষ্ঠালগ্নে বনগাঁ মহকুমায় সংগঠন শক্তিশালী করার ক্ষেত্রে মধু বিশ্বাসের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অখণ্ড বনগাঁ ব্লকের সভাপতি হিসেবে তিনি সংগঠনের ভিত মজবুত করেন। পরবর্তীকালে গোপালনগর ব্লক সভাপতির দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করেন। তাঁর নেতৃত্বে বহু কর্মী সংগঠনের সঙ্গে যুক্ত হন এবং দলীয় কার্যক্রম নতুন গতি পায়।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় মজদুর সংঘ-এর অন্যতম নেতৃত্ব অরুনাভ পোদ্দার। তিনি বলেন, “মধুদা শুধু একজন নেতা নন, তিনি ছিলেন আমাদের পথপ্রদর্শক। দীর্ঘদিনের সহযোদ্ধার এই প্রয়াণ ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে অপূরণীয় ক্ষতি।”

দলের আরেক নেতা গোপাল হালদার জানান, “সংগঠনের প্রতি তাঁর অটল নিষ্ঠা, ত্যাগ এবং আদর্শ আগামী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।”

মধু বিশ্বাসের প্রয়াণে বনগাঁ মহকুমার রাজনৈতিক পরিমণ্ডলে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর দীর্ঘ সংগ্রামী রাজনৈতিক জীবন দলীয় কর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর

আজকের খবর

ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। —————————————বাঙালির বারোমাসে ১৩ পার্বণের মধ্যে পৌষ পার্বণ এক উৎসব। দিদা -ঠাকুমার পিঠে -পায়েসের সেই গল্প আজও মনে পরে। ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। বাঙালীয়ানার রাবীন্দ্রিক ধারায় শান্তিনিকেতন এর সোনাঝুরি হাট বসেছে ক্যাফে- সহজপাঠ। এদিনের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।