Latest News
সীমান্তে ইতিহাসের প্রতীক গড়ার দাবি — পেট্রাপোলে স্ট্যাচু অফ লিবার্টির আদলে শ্যামাপ্রসাদ মুখার্জীর গগনচুম্বী মূর্তি নির্মাণের প্রস্তাব কোটি টাকার সীমান্ত বাণিজ্য, অথচ শ্রমিকদের মাথার উপর নেই ছাউনি — পেট্রাপোল বন্দরে ক্ষোভ বাড়ছে একই রেখার ভিন্ন রূপ? ‘ওঁ’ থেকে ‘আল্লাহ’—চিহ্নের মিল ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক ঠাকুরনগরের মতুয়া মেলা: ঐতিহ্যের মহামিলন, জাতীয় স্বীকৃতির দাবি আরও জোরালো সীমান্ত বাংলাকে কেন উপেক্ষা? বনগাঁ থেকে দিল্লি–বেঙ্গালুরু–মুম্বই সরাসরি দ্রুতগতির ট্রেনের দাবিতে জোরালো প্রশ্ন? বনগাঁ উত্তরে শিক্ষিত প্রার্থীর দাবি জোরালো — বিজেপির অন্দরেই উঠছে নতুন সমীকরণের আলোচনা

মালদায় হরিশ্চন্দ্রপুর স্টেশনে কাঞ্চনজঙ্ঘা ট্রেনের স্টপেজ নিয়ে কৃতিত্বের দাবিতে সরব তৃণমূল বিজেপির!

মালদায় হরিশ্চন্দ্রপুর স্টেশনে কাঞ্চনজঙ্ঘা ট্রেনের স্টপেজ নিয়ে কৃতিত্বের দাবিতে সরব তৃণমূল বিজেপির!

নিজস্ব প্রতিনিধি, মালদা। মালদায় হরিশ্চন্দ্রপুর স্টেশনে কাঞ্চনজঙ্ঘা ট্রেনের স্টপেজ নিয়ে কৃতিত্বের দাবিতে সরব তৃণমূল বিজেপির! কৃতিত্ব কার? তৃণমূলের মন্ত্রী তাজমুল হোসেনের? নাকি বিজেপি সাংসদ খগেন মুর্মুর? কৃতিত্বের দাবি করতে গিয়ে তৃণমূলের মন্ত্রী তাজমুল হোসেনের ছবিতে স্টেশন চত্বর ঢেকে দিয়ে ছিল....

নিজস্ব প্রতিনিধি, মালদা। মালদায় হরিশ্চন্দ্রপুর স্টেশনে কাঞ্চনজঙ্ঘা ট্রেনের স্টপেজ নিয়ে কৃতিত্বের দাবিতে সরব তৃণমূল বিজেপির! কৃতিত্ব কার? তৃণমূলের মন্ত্রী তাজমুল হোসেনের? নাকি বিজেপি সাংসদ খগেন মুর্মুর? কৃতিত্বের দাবি করতে গিয়ে তৃণমূলের মন্ত্রী তাজমুল হোসেনের ছবিতে স্টেশন চত্বর ঢেকে দিয়ে ছিল তৃণমূল কর্মীরা।সেই ব্যানার ছিড়ে দিল আরপিএফ। খগেন মুর্মুর দাবি তিনি নাকি রেলমন্ত্রকে এই দাবি তুলে ছিলেন উত্তর মালদার বিভিন্ন স্টেশনে চারটি ট্রেনের স্টপেজ দিতে হবে। তারপরেই হরিশ্চন্দ্রপুর স্টেশনে কাঞ্চনজঙ্ঘা ট্রেনের স্টপেজ পায়! ভোটমুখী বাংলায় এই নিয়েই এখন বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে ! শনিবার মালদার হরিশ্চন্দ্রপুর স্টেশনে কাঞ্চনজঙ্ঘা ট্রেন স্টপেজ পাওয়া নিয়ে একটি উদ্বোধনী অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, জন-প্রতিনিধি হিসেবে ডাক পেয়ে ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনও। এখানে খগেন মুর্মু তাজমুল হোসেনকে পোল মন্ত্রী বলে কটাক্ষ করতেও ছাড়েন না।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর

আজকের খবর

ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। —————————————বাঙালির বারোমাসে ১৩ পার্বণের মধ্যে পৌষ পার্বণ এক উৎসব। দিদা -ঠাকুমার পিঠে -পায়েসের সেই গল্প আজও মনে পরে। ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। বাঙালীয়ানার রাবীন্দ্রিক ধারায় শান্তিনিকেতন এর সোনাঝুরি হাট বসেছে ক্যাফে- সহজপাঠ। এদিনের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।