তনুশ্রী শর্মা, কলকাতা। দক্ষিণ দমদম পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রজাতন্ত্র দিবসের দিনে অভিনব হাঁটা প্রতিযোগিতা ও ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা হয়ে গেল। প্রধান উদ্যোক্তা পুরমাতা কস্তুরী চৌধুরী ও ওয়ার্ড সভাপতি রাজীব চৌধুরী। এদিন ৬০ উর্দ্ধে প্রবীণদের ও ৫৫ উর্দ্ধে মহিলাদের হাঁটা প্রতিযোগিতায় রীতিমতো ভালো সাড়া পাওয়া যায়। পাশাপাশি বিভিন্ন বয়সের প্রায় ২ হাজার জন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিশুদের উৎসাহ দিতে এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ছিলেন দমদম ব্যারাকপুর জেলা সাংগঠনিক সভাপতি তথা পুরপিতা দেবরাজ চক্রবর্তী, পুরপিতা কমল মন্ডল, বাণীব্রত চক্রবর্তী, প্রখ্যাত শিল্পী বিমল কুন্ডু, অতনু কুন্ডু ও দেবাশীষ বারুই সহ অন্যান্যরা। অঙ্কন প্রতিযোগিতা শেষে সকল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।

































































































































































































