Latest News
সীমান্তে ইতিহাসের প্রতীক গড়ার দাবি — পেট্রাপোলে স্ট্যাচু অফ লিবার্টির আদলে শ্যামাপ্রসাদ মুখার্জীর গগনচুম্বী মূর্তি নির্মাণের প্রস্তাব কোটি টাকার সীমান্ত বাণিজ্য, অথচ শ্রমিকদের মাথার উপর নেই ছাউনি — পেট্রাপোল বন্দরে ক্ষোভ বাড়ছে একই রেখার ভিন্ন রূপ? ‘ওঁ’ থেকে ‘আল্লাহ’—চিহ্নের মিল ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক ঠাকুরনগরের মতুয়া মেলা: ঐতিহ্যের মহামিলন, জাতীয় স্বীকৃতির দাবি আরও জোরালো সীমান্ত বাংলাকে কেন উপেক্ষা? বনগাঁ থেকে দিল্লি–বেঙ্গালুরু–মুম্বই সরাসরি দ্রুতগতির ট্রেনের দাবিতে জোরালো প্রশ্ন? বনগাঁ উত্তরে শিক্ষিত প্রার্থীর দাবি জোরালো — বিজেপির অন্দরেই উঠছে নতুন সমীকরণের আলোচনা

আনন্দ প্রকাশনায় প্রকাশিত লেখিকা আম্রপালি দত্ত -র প্রথম গল্পের বই “জীবনের গল্পগাথা”।

আনন্দ প্রকাশনায় প্রকাশিত লেখিকা আম্রপালি দত্ত -র প্রথম গল্পের বই “জীবনের গল্পগাথা”।

ইন্দ্রজিৎ আইচ, কলকাতা। ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আর এই বইমেলায় প্রকাশিত হয়েছে প্রতিদিন বিভিন্ন লেখক লেখিকার নানা ধরনের বই। বাংলা সাহিত্য জগতে এই বইমেলার মধ্যেই প্রকাশিত হলো প্রধান শিক্ষিকা, সঙ্গীত শিল্পী আম্রপালি দত্ত- র প্রথম গল্পের বই ‘ জীবনের....

ইন্দ্রজিৎ আইচ, কলকাতা। ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আর এই বইমেলায় প্রকাশিত হয়েছে প্রতিদিন বিভিন্ন লেখক লেখিকার নানা ধরনের বই। বাংলা সাহিত্য জগতে এই বইমেলার মধ্যেই প্রকাশিত হলো প্রধান শিক্ষিকা, সঙ্গীত শিল্পী আম্রপালি দত্ত- র প্রথম গল্পের বই ‘ জীবনের গল্পগাথা “। লেখিকা আম্রপালি দত্ত -র। পদার্থবিদ্যায় এমএস সি শিক্ষাবিজ্ঞানে এমএ ও বিএড। তিনি বর্তমানে প্রধান শিক্ষিকা বেথুয়াডহরী গার্লস হাই স্কুলের (এইচএস), । পূর্বতন প্রধান শিক্ষিকা ছিলেন দাঁইহাট গার্লস হাই স্কুল (এইচ এস) এবং পূর্বতন সহশিক্ষিকা (পদার্থবিদ্যা) নবদ্বীপ বালিকা বিদ্যালয় (এইচএস)। তিনি ছোটবেলা থেকেই গল্প , কবিতা, প্রবন্ধ লিখতে খুব ভালবাসেন।

মূলত লেখাই প্রথম ভালবাসা। তাঁর লেখা ছোট গল্প, প্রবন্ধ, তথ্য সমৃদ্ধ রচনা প্রভৃতি যা ইতিমধ্যেই বিভিন্ন প্রথম সারির পত্রপত্রিকায় স্থান পেয়েছে। উল্লেখযোগ্য চেতনা পত্রিকায় নব্বই সঞ্জীব সংখ্যাতে “লোটাকম্বল” র উপর তাঁর পাঠকের কলম বিশেষ প্রশংসনীয়। পশ্চিমবঙ্গ নগরোন্নয়ন দপ্তর ও কৃষ্ণনগর পৌরসভার যৌথ উদ্যোগে ডেঙ্গু সচেতনতার উপর তাঁর তথ্যচিত্র বিশেষ প্রশংসনীয়। সরকারি
ও বেসরকারি গুরুত্বপূর্ণ একাধিক পুরস্কার পেয়েছেন। বইটি প্রকাশ করেন জনপ্রিয় সাহিত্যিক নবকুমার বসু, সাহিত্যিক হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, অভিনেতা ও বিশিষ্ঠ বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, হারমোনিকা শিল্পী শিল্পী ডঃ ববিতা বসু ও কবি চপল বিশ্বাস। সকল অতিথিরা লেখিকা আম্রপালি দত্ত র তাঁর লেখক জীবনের সার্বিক সাফল্য কামনা করেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর

আজকের খবর

ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। —————————————বাঙালির বারোমাসে ১৩ পার্বণের মধ্যে পৌষ পার্বণ এক উৎসব। দিদা -ঠাকুমার পিঠে -পায়েসের সেই গল্প আজও মনে পরে। ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। বাঙালীয়ানার রাবীন্দ্রিক ধারায় শান্তিনিকেতন এর সোনাঝুরি হাট বসেছে ক্যাফে- সহজপাঠ। এদিনের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।