Latest News
সীমান্তে ইতিহাসের প্রতীক গড়ার দাবি — পেট্রাপোলে স্ট্যাচু অফ লিবার্টির আদলে শ্যামাপ্রসাদ মুখার্জীর গগনচুম্বী মূর্তি নির্মাণের প্রস্তাব কোটি টাকার সীমান্ত বাণিজ্য, অথচ শ্রমিকদের মাথার উপর নেই ছাউনি — পেট্রাপোল বন্দরে ক্ষোভ বাড়ছে একই রেখার ভিন্ন রূপ? ‘ওঁ’ থেকে ‘আল্লাহ’—চিহ্নের মিল ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক ঠাকুরনগরের মতুয়া মেলা: ঐতিহ্যের মহামিলন, জাতীয় স্বীকৃতির দাবি আরও জোরালো সীমান্ত বাংলাকে কেন উপেক্ষা? বনগাঁ থেকে দিল্লি–বেঙ্গালুরু–মুম্বই সরাসরি দ্রুতগতির ট্রেনের দাবিতে জোরালো প্রশ্ন? বনগাঁ উত্তরে শিক্ষিত প্রার্থীর দাবি জোরালো — বিজেপির অন্দরেই উঠছে নতুন সমীকরণের আলোচনা

সিগারেটের কালোবাজারির বিরুদ্ধে সরাসরি ময়দানে ডিস্ট্রিবিউটররা।

সিগারেটের কালোবাজারির বিরুদ্ধে সরাসরি ময়দানে ডিস্ট্রিবিউটররা।

নিজস্ব সংবাদদাতা, শামশেরগঞ্জ। *সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানালো সিগারেট ডিস্ট্রিবিউটাররা* ।৬০ টাকায় স্পেশাল সিগারেট বিক্রি শামশেরগঞ্জের ধুলিয়ানে। ৯০–১০০ টাকার লুট বন্ধে সাহসী পদক্ষেপ—গ্রাহকের হাতে হাতে ৬০ টাকার স্পেশাল সিগারেট। কালোবাজারির মুখোশ খুলতে পথে নামলেন....

নিজস্ব সংবাদদাতা, শামশেরগঞ্জ। *সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানালো সিগারেট ডিস্ট্রিবিউটাররা* ।৬০ টাকায় স্পেশাল সিগারেট বিক্রি শামশেরগঞ্জের ধুলিয়ানে। ৯০–১০০ টাকার লুট বন্ধে সাহসী পদক্ষেপ—গ্রাহকের হাতে হাতে ৬০ টাকার স্পেশাল সিগারেট।

কালোবাজারির মুখোশ খুলতে পথে নামলেন ডিস্ট্রিবিউটর শামশেরগঞ্জে যা এক ব্যতিক্রমী উদ্যোগ। গ্রাহকের স্বার্থে নজির কালোবাজারি রুখতে সরাসরি বিক্রিতে নামলেন সঞ্জয় কুমার সাহা,সঞ্জয় সাহা প্রমূখ। স্পেশাল সিগারেটের কালোবাজারি রুখতে শামশেরগঞ্জে বড়সড় উদ্যোগ নিলে স্পেশাল সিগারেটের ডিস্ট্রিবিউটর ।
৬০ টাকায় সরাসরি গ্রাহকদের হাতে প্যাকেট তুলে দিলেন ডিস্ট্রিবিউটর সঞ্জয় কুমার সাহা
বৃহস্পতিবার তিনি শামশেরগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অস্থায়ী স্টল বসিয়ে সরকারি নির্ধারিত মূল্যে, অর্থাৎ মাত্র ৬০ টাকায় সরাসরি গ্রাহকদের হাতে তুলে দেন স্পেশাল সিগারেটের প্যাকেট।
সঞ্জয় কুমার সাহা জানান, বর্তমানে বাজারে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী স্পেশাল সিগারেটের প্যাকেট ৯০ থেকে ১০০ টাকা দরে বিক্রি করছে, যা সম্পূর্ণ বেআইনি এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার সামিল। তিনি স্পষ্ট ভাষায় বলেন,
“আমার নাম করে যদি কেউ বেশি দামে সিগারেট বিক্রি করে, তা কখনোই আমি মেনে নেব না। শামশেরগঞ্জে স্পেশাল সিগারেটের একমাত্র অনুমোদিত ডিস্ট্রিবিউটর আমি নিজেই। আমার বাইরে কেউ যদি ৯০–১০০ টাকায় বিক্রি করে, তাহলে সেটা কালোবাজারি।”
তিনি আরও জানান, সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষা করতেই এই উদ্যোগ। যাতে মানুষ ন্যায্য দামে সিগারেট পান এবং কালোবাজারিদের দৌরাত্ম্য বন্ধ হয়, সেই লক্ষ্যেই এই স্টল বসানো হয়েছে।
এদিন স্টলগুলিতে উপচে পড়ে ভিড়। নির্ধারিত মূল্যে সিগারেট পেয়ে খুশি সাধারণ ক্রেতারা। অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাজারে যেভাবে সিগারেটের দাম বেআইনি ভাবে বাড়ানো হচ্ছে, সেখানে সঞ্জয় কুমার সাহার এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।
স্থানীয় মহলের মতে, এই উদ্যোগের ফলে শুধু কালোবাজারিদের মুখোশ খুলে যাবে তাই নয়, ভবিষ্যতে সাধারণ মানুষের স্বার্থেও বড় দৃষ্টান্ত স্থাপন করবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর

আজকের খবর

ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। —————————————বাঙালির বারোমাসে ১৩ পার্বণের মধ্যে পৌষ পার্বণ এক উৎসব। দিদা -ঠাকুমার পিঠে -পায়েসের সেই গল্প আজও মনে পরে। ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। বাঙালীয়ানার রাবীন্দ্রিক ধারায় শান্তিনিকেতন এর সোনাঝুরি হাট বসেছে ক্যাফে- সহজপাঠ। এদিনের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।