নিজস্ব সংবাদদাতা, হুগলী। পশ্চিমবঙ্গ সরকার গ্রামীণ ও শহরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ২০,০০০ কিলোমিটারেরও বেশি নতুন রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য ‘পথশ্রী-রাস্তাশ্রী -৪ প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বর ২০২৫-এ নদীয়ার কৃষ্ণনগর থেকে এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন, যার লক্ষ্য রাজ্যজুড়ে গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখা। সেইমতো বুধবার হরিপাল বিধানসভার
জেজুর অঞ্চলের মান্নাপাড়া মনসাতলা হইতে পূর্বনারায়ণপুর ভজহরি বাউড়ির বাড়ি এবং পূর্ব নারায়নপুরের প্রদীপ সাঁতারার বাড়ি হইতে শম্ভু সব্বরের বাড়ি ভায়া ভোলানাথ আশ্রমের পর্যন্ত ঢালাই রাস্তার শুভ শিলান্যাস হল। রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার হাত ধরে প্রকল্পের শুভ সূচনা হল।

































































































































































































