Latest News
সীমান্তে ইতিহাসের প্রতীক গড়ার দাবি — পেট্রাপোলে স্ট্যাচু অফ লিবার্টির আদলে শ্যামাপ্রসাদ মুখার্জীর গগনচুম্বী মূর্তি নির্মাণের প্রস্তাব কোটি টাকার সীমান্ত বাণিজ্য, অথচ শ্রমিকদের মাথার উপর নেই ছাউনি — পেট্রাপোল বন্দরে ক্ষোভ বাড়ছে একই রেখার ভিন্ন রূপ? ‘ওঁ’ থেকে ‘আল্লাহ’—চিহ্নের মিল ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক ঠাকুরনগরের মতুয়া মেলা: ঐতিহ্যের মহামিলন, জাতীয় স্বীকৃতির দাবি আরও জোরালো সীমান্ত বাংলাকে কেন উপেক্ষা? বনগাঁ থেকে দিল্লি–বেঙ্গালুরু–মুম্বই সরাসরি দ্রুতগতির ট্রেনের দাবিতে জোরালো প্রশ্ন? বনগাঁ উত্তরে শিক্ষিত প্রার্থীর দাবি জোরালো — বিজেপির অন্দরেই উঠছে নতুন সমীকরণের আলোচনা

বনগাঁ উত্তরে শিক্ষিত প্রার্থীর দাবি জোরালো — বিজেপির অন্দরেই উঠছে নতুন সমীকরণের আলোচনা

বনগাঁ উত্তরে শিক্ষিত প্রার্থীর দাবি জোরালো — বিজেপির অন্দরেই উঠছে নতুন সমীকরণের আলোচনা

কুন্তল চক্রবর্তী, বনগাঁ। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচন ঘোষণার প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে জোর প্রস্তুতি শুরু করেছে। এই পরিস্থিতিতে বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে ৯৫ নম্বর বনগাঁ উত্তর....

কুন্তল চক্রবর্তী, বনগাঁ। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচন ঘোষণার প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে জোর প্রস্তুতি শুরু করেছে। এই পরিস্থিতিতে বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে ৯৫ নম্বর বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র।

স্থানীয় রাজনৈতিক মহলে এখন একটি নতুন আলোচনা জোরালো হয়ে উঠেছে—এই কেন্দ্রে কি এবার একজন শিক্ষিত, স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তি প্রার্থী হিসেবে সামনে আসবেন? বিশেষ করে রাজনৈতিক মহলের একাংশের মতে, ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরেই এই ধরনের দাবির সুর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। দলীয় কর্মী ও সমর্থকদের একটি বড় অংশ মনে করছেন, বনগাঁ উত্তর বিধানসভায় এমন একজন প্রার্থীকে সামনে আনা উচিত, যিনি শিক্ষিত, গ্রহণযোগ্য এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, বহু বছর আগে বনগাঁর মানুষ তৎকালীন অখণ্ড বনগাঁ বিধানসভা কেন্দ্র থেকে একজন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জীবন রতন ধর-কে বিধায়ক হিসেবে পেয়েছিলেন। প্রবীণদের মতে, সেই সময়ে রাজনীতি ও জনসেবার মধ্যে একটি সুস্পষ্ট সম্পর্ক ছিল এবং শিক্ষিত নেতৃত্ব মানুষের কাছে এক বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি করেছিল।

কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও বনগাঁ উত্তর বিধানসভা আর কোনো চিকিৎসক কিংবা আইনজীবীকে বিধায়ক হিসেবে পায়নি। অথচ এই অঞ্চলের প্রশাসনিক ইতিহাসে শিক্ষিত নেতৃত্বের উজ্জ্বল উদাহরণ রয়েছে। বনগাঁ পৌরসভার ইতিহাসে বিভিন্ন সময়ে পৌরপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন চিকিৎসক ডাক্তার সুশান্ত সরকার, বিশিষ্ট আইনজীবী অসীত চন্দ্রধর, এবং সমাজসেবী পরিতোষ নাথ-এর মতো ব্যক্তিত্বরা। তাঁদের প্রশাসনিক দক্ষতা ও সামাজিক গ্রহণযোগ্যতা আজও অনেকের স্মৃতিতে উজ্জ্বল।

এই কারণেই এখন বনগাঁ উত্তর বিধানসভায় নতুন করে শিক্ষিত নেতৃত্বের দাবি জোরালো হচ্ছে। বিজেপির অভ্যন্তরে অনেকেই মনে করছেন, সীমান্তবর্তী এই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে একজন শিক্ষিত ও পরিষ্কার ভাবমূর্তির প্রার্থীকে সামনে আনলে তা শুধু রাজনৈতিক দিক থেকেই নয়, সামাজিক দিক থেকেও ইতিবাচক বার্তা দিতে পারে।

দলীয় সূত্রে জানা যাচ্ছে, কর্মী ও সমর্থকদের একটি অংশ মনে করছেন—চিকিৎসক বা আইনজীবীর মতো পেশাগত অভিজ্ঞতা সম্পন্ন কেউ যদি এই কেন্দ্র থেকে প্রার্থী হন, তাহলে এলাকার বিভিন্ন সমস্যা যেমন সীমান্তবর্তী অঞ্চলের বিশেষ চ্যালেঞ্জ, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার বিষয়গুলি আরও যুক্তিসঙ্গতভাবে তুলে ধরা সম্ভব হবে।

শুধু রাজনৈতিক কর্মী নয়, সাধারণ মানুষের মধ্যেও এই দাবির প্রতি সমর্থনের সুর শোনা যাচ্ছে। এলাকার সচেতন নাগরিকদের একাংশ মনে করছেন, বর্তমান সময়ে রাজনীতিতে এমন নেতৃত্ব প্রয়োজন যারা শিক্ষা, যুক্তিবোধ এবং সামাজিক দায়বদ্ধতার সমন্বয় ঘটাতে সক্ষম।

ফলে এখন প্রশ্ন একটাই—আসন্ন বিধানসভা নির্বাচনে বনগাঁ উত্তর কেন্দ্রে প্রার্থী নির্বাচন করতে গিয়ে রাজনৈতিক দলগুলি কি এই জনমতকে গুরুত্ব দেবে? বিশেষ করে ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এই দাবি কতটা বিবেচনা করে, সেটাই এখন দেখার বিষয়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বনগাঁ উত্তর বিধানসভা এবার শুধু একটি সাধারণ নির্বাচন কেন্দ্র নয়; এটি হতে পারে শিক্ষিত নেতৃত্ব বনাম প্রচলিত রাজনৈতিক সমীকরণের এক গুরুত্বপূর্ণ পরীক্ষাক্ষেত্র। এখন সকলের নজর রাজনৈতিক দলগুলির প্রার্থী তালিকার দিকে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর

আজকের খবর

ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। —————————————বাঙালির বারোমাসে ১৩ পার্বণের মধ্যে পৌষ পার্বণ এক উৎসব। দিদা -ঠাকুমার পিঠে -পায়েসের সেই গল্প আজও মনে পরে। ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। বাঙালীয়ানার রাবীন্দ্রিক ধারায় শান্তিনিকেতন এর সোনাঝুরি হাট বসেছে ক্যাফে- সহজপাঠ। এদিনের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।