Latest News
সীমান্তে ইতিহাসের প্রতীক গড়ার দাবি — পেট্রাপোলে স্ট্যাচু অফ লিবার্টির আদলে শ্যামাপ্রসাদ মুখার্জীর গগনচুম্বী মূর্তি নির্মাণের প্রস্তাব কোটি টাকার সীমান্ত বাণিজ্য, অথচ শ্রমিকদের মাথার উপর নেই ছাউনি — পেট্রাপোল বন্দরে ক্ষোভ বাড়ছে একই রেখার ভিন্ন রূপ? ‘ওঁ’ থেকে ‘আল্লাহ’—চিহ্নের মিল ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক ঠাকুরনগরের মতুয়া মেলা: ঐতিহ্যের মহামিলন, জাতীয় স্বীকৃতির দাবি আরও জোরালো সীমান্ত বাংলাকে কেন উপেক্ষা? বনগাঁ থেকে দিল্লি–বেঙ্গালুরু–মুম্বই সরাসরি দ্রুতগতির ট্রেনের দাবিতে জোরালো প্রশ্ন? বনগাঁ উত্তরে শিক্ষিত প্রার্থীর দাবি জোরালো — বিজেপির অন্দরেই উঠছে নতুন সমীকরণের আলোচনা

*সাহস থাকলে রাজনৈতিক-গণতান্ত্রিক লড়াই করুন: দিল্লি থেকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের*

*সাহস থাকলে রাজনৈতিক-গণতান্ত্রিক লড়াই করুন: দিল্লি থেকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের*

-নিজস্ব সংবাদদাতা, নতুন দিল্লি। “সাহস থাকলে রাজনৈতিক এবং গণতান্ত্রিক ভাবে লড়াই করুন”-দিল্লির চাণক্যপুরীর সাংবাদিক সম্মেলনে থেকে নির্বাচন কমিশন ও বিজেপি একসঙ্গে চ্যালেঞ্জ ছোড়েন তৃণমূল সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এসআইআরে (SIR) ক্ষতিগ্রস্তদের পরিজনদের নিয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন। সঙ্গে তৃণমূলের সর্বভারতীয়....

-নিজস্ব সংবাদদাতা, নতুন দিল্লি। “সাহস থাকলে রাজনৈতিক এবং গণতান্ত্রিক ভাবে লড়াই করুন”-দিল্লির চাণক্যপুরীর সাংবাদিক সম্মেলনে থেকে নির্বাচন কমিশন ও বিজেপি একসঙ্গে চ্যালেঞ্জ ছোড়েন তৃণমূল সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এসআইআরে (SIR) ক্ষতিগ্রস্তদের পরিজনদের নিয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন। সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই বাংলায় এসআইআর -এর নামে হেনস্থার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সাংবাদিক সম্মেলনেও কালো পোশাক পরে বসেন ‘ক্ষতিগ্রস্ত’দের পরিজনেরা। তাঁদের সঙ্গে নিয়েই সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক। বলেন, “এসআইআর-এর নামে যেভাবে হয়রান করা হচ্ছে, তাতে মানুষ কোথায় যাবে, কোথায় বলবে? বারবার চিঠি দিয়েও উত্তর পাইনি। ৬টি চিঠি দিয়েছি। কোনও জবাব দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশও এরা মানছে না। তাই কমিশনের সঙ্গে দেখা করতে নিয়ে এসেছিলাম। এখানে দিল্লি পুলিশ নিয়ে হেনস্থা করা হল।”

এসআইআর ইস্যুতে কমিশন-বিজেপিকে এক বন্ধনীতে রেখে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এআইয়ের অপব্যবহার করছে কমিশন। কোর্টের নির্দেশও মানছেন না মাইক্রো অবজারভাররা। লজিক্যাল ডিসক্রেপিন্সির নামে জীবিত লোককেও মৃত বানিয়ে দিচ্ছে। বহু যোগ্য মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। উপস্থিত এমন তালিকায় মৃতদের তালিকায় থাকা মানুষদের উপস্থিতও করেন তিনি।

তৃণমূল সুপ্রিমোর কথায়, দু বছরের কাজ কেন দুমাসে করা হবে? কেন মানুষকে হয়রানি করা হবে? যাঁরা মারা গেলেন, তাঁর দায় কে নেবে?

সোমবার বঙ্গভবনে তল্লাশির নামে দিল্লি পুলিশের হেনস্থা নিয়েও এ দিন সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথার সমর্থন করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যেরাও। অভিযোগ, সোমবার সকাল থেকেই বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশের অস্বাভাবিক তৎপরতা নজরে আসে। পুলিশ দিয়ে বঙ্গভবন কার্যত ঘিরে ফেলা হয়। ভিতরেও তল্লাশি চালানো হয় বলেও অভিযোগ করেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর

আজকের খবর

ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। —————————————বাঙালির বারোমাসে ১৩ পার্বণের মধ্যে পৌষ পার্বণ এক উৎসব। দিদা -ঠাকুমার পিঠে -পায়েসের সেই গল্প আজও মনে পরে। ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। বাঙালীয়ানার রাবীন্দ্রিক ধারায় শান্তিনিকেতন এর সোনাঝুরি হাট বসেছে ক্যাফে- সহজপাঠ। এদিনের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।