Latest News
সীমান্তে ইতিহাসের প্রতীক গড়ার দাবি — পেট্রাপোলে স্ট্যাচু অফ লিবার্টির আদলে শ্যামাপ্রসাদ মুখার্জীর গগনচুম্বী মূর্তি নির্মাণের প্রস্তাব কোটি টাকার সীমান্ত বাণিজ্য, অথচ শ্রমিকদের মাথার উপর নেই ছাউনি — পেট্রাপোল বন্দরে ক্ষোভ বাড়ছে একই রেখার ভিন্ন রূপ? ‘ওঁ’ থেকে ‘আল্লাহ’—চিহ্নের মিল ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক ঠাকুরনগরের মতুয়া মেলা: ঐতিহ্যের মহামিলন, জাতীয় স্বীকৃতির দাবি আরও জোরালো সীমান্ত বাংলাকে কেন উপেক্ষা? বনগাঁ থেকে দিল্লি–বেঙ্গালুরু–মুম্বই সরাসরি দ্রুতগতির ট্রেনের দাবিতে জোরালো প্রশ্ন? বনগাঁ উত্তরে শিক্ষিত প্রার্থীর দাবি জোরালো — বিজেপির অন্দরেই উঠছে নতুন সমীকরণের আলোচনা

গীত গাওয়াই –মরিশাসের গিরমিটিয়াদের সুর ও চেতনা -ড. সরিতা বুধু।

গীত গাওয়াই –মরিশাসের গিরমিটিয়াদের সুর ও চেতনা -ড. সরিতা বুধু।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা। মরিশাস ভারত মহাসাগরের দক্ষিণ-পশ্চিম অংশে, আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূল থেকে প্রায় ২,৩০০ কিলোমিটার দূরে অবস্থিত একটি দ্বীপ দেশ। ভারত আর মরিশাস— ভৌগোলিক দূরত্ব থাকলেও, এই দুই দেশের আত্মিক টান চিরকালই অটুট। সেই সম্পর্কের শিকড়কে আরও একবার মনে করিয়ে....

নিজস্ব সংবাদদাতা, কলকাতা। মরিশাস ভারত মহাসাগরের দক্ষিণ-পশ্চিম অংশে, আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূল থেকে প্রায় ২,৩০০ কিলোমিটার দূরে অবস্থিত একটি দ্বীপ দেশ। ভারত আর মরিশাস— ভৌগোলিক দূরত্ব থাকলেও, এই দুই দেশের আত্মিক টান চিরকালই অটুট। সেই সম্পর্কের শিকড়কে আরও একবার মনে করিয়ে দিতে বুধবার কলকাতার প্রেস ক্লাবে আয়োজিত হলো এক বিশেষ অনুষ্ঠান ‘গীত গাওয়াই’– মরিশাসের গিরমিটিয়াদের সুর ও চেতনা।

এই আয়োজনের মূল কেন্দ্রবিন্দু ছিলেন মরিশাসের বিশিষ্ট গবেষক ড. সরিতা বুধু। যার অক্লান্ত পরিশ্রমে মরিশাসের ঐতিহ্যবাহী শিল্পকলা ‘গীত গাওয়াই’ আজ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। ড. বুধু তুলে ধরলেন সেই ইতিহাস, যখন পূর্ব ভারত থেকে সাধারণ শ্রমিকরা ভাগ্যের অন্বেষণে পাড়ি দিয়েছিলেন মরিশাসে। সাথে করে নিয়ে গিয়েছিলেন নিজের সংস্কৃতি, যা আজও সেখানে বেঁচে আছে গানের সুরে, প্রাণের স্পন্দনে।

এদিনের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতায় মরিশাসের অনারারি কনস্যুলেট অফিসের প্রতিনিধি মি. কপিল কাউল এবং আইআইটি খড়গপুর স্টেপ-এর গভর্নিং বডির সদস্য ও অ্যারোরোটার্স এয়ারক্রাফট-এর চেয়ারম্যান মি. বেবেতো আলী।
প্রযুক্তি আর উদ্ভাবনের সাথে সংস্কৃতির এই মেলবন্ধন সত্যিই প্রশংসনীয়। আইআইটি খড়গপুরের ইনকিউবেটেড স্টার্টআপ ‘অ্যারোরোটার্স’-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানটি যেন আমাদের মনে করিয়ে দিল”…শুধু প্রযুক্তি নয়, সংস্কৃতির প্রতি এই দায়বদ্ধতা সত্যিই অনন্য।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর

আজকের খবর

ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। —————————————বাঙালির বারোমাসে ১৩ পার্বণের মধ্যে পৌষ পার্বণ এক উৎসব। দিদা -ঠাকুমার পিঠে -পায়েসের সেই গল্প আজও মনে পরে। ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। বাঙালীয়ানার রাবীন্দ্রিক ধারায় শান্তিনিকেতন এর সোনাঝুরি হাট বসেছে ক্যাফে- সহজপাঠ। এদিনের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।