Latest News
সীমান্তে ইতিহাসের প্রতীক গড়ার দাবি — পেট্রাপোলে স্ট্যাচু অফ লিবার্টির আদলে শ্যামাপ্রসাদ মুখার্জীর গগনচুম্বী মূর্তি নির্মাণের প্রস্তাব কোটি টাকার সীমান্ত বাণিজ্য, অথচ শ্রমিকদের মাথার উপর নেই ছাউনি — পেট্রাপোল বন্দরে ক্ষোভ বাড়ছে একই রেখার ভিন্ন রূপ? ‘ওঁ’ থেকে ‘আল্লাহ’—চিহ্নের মিল ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক ঠাকুরনগরের মতুয়া মেলা: ঐতিহ্যের মহামিলন, জাতীয় স্বীকৃতির দাবি আরও জোরালো সীমান্ত বাংলাকে কেন উপেক্ষা? বনগাঁ থেকে দিল্লি–বেঙ্গালুরু–মুম্বই সরাসরি দ্রুতগতির ট্রেনের দাবিতে জোরালো প্রশ্ন? বনগাঁ উত্তরে শিক্ষিত প্রার্থীর দাবি জোরালো — বিজেপির অন্দরেই উঠছে নতুন সমীকরণের আলোচনা

বিষ্ণুপুর পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

বিষ্ণুপুর পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

সংবাদদাতা,বিষ্ণুপুর বাঁকুড়া। এন্ড্রয়েড মোবাইলের যুগে মোবাইল আসক্তি থেকে দূরে সরিয়ে ছাত্র-ছাত্রীদের খেলার মাঠমুখি করতে বিষ্ণুপুর পাবলিক স্কুলের উদ্যোগে হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রায় ১২০ টি বিষয়ে তিনশোর অধিক ছাত্র-ছাত্রী নিয়ে এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতা করার....

 সংবাদদাতা,বিষ্ণুপুর বাঁকুড়া। এন্ড্রয়েড মোবাইলের যুগে মোবাইল আসক্তি থেকে দূরে সরিয়ে ছাত্র-ছাত্রীদের খেলার মাঠমুখি করতে বিষ্ণুপুর পাবলিক স্কুলের উদ্যোগে হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রায় ১২০ টি বিষয়ে তিনশোর অধিক ছাত্র-ছাত্রী নিয়ে এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতা করার মূল উদ্দেশ্য এন্ড্রয়েড এর যুগে ছাত্র-ছাত্রীদের মোবাইল আসক্তি থেকে বিরত রেখে খেলার মাঠ মুখি করার। বর্তমান সময়ে খেলাধুলা ছাত্র-ছাত্রীরা ভুলেই গেছে প্রায়, তাই লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শরীরচর্চার কথা মাথায় রেখে মাঠমুখি করার জন্য বিষ্ণুপুর পাবলিক স্কুলের এই উদ্যোগ।
এদিনের এই প্রতিযোগিতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া বেলুড় মঠের মহারাজ আতমা ভুতানন্দজি মহারাজ, নিখিল বঙ্গ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় এর প্রাক্তন অধ্যক্ষ হীরালাল অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানের প্রথমেই জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এরপর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী দ্বারা মার্চ ফাস্ট, মশাল দৌড়, ও শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপরেই শুরু হয় ১২০ টি ইভেন্টের খেলা ১০০ মিটার দৌড়, ৭৫ মিটার দৌড়, ৫০ মিটার দৌড়, ২৫ মিটার দৌড়, মাঙ্কি দৌড়, জিবনাসটিক হাইজাম লং জাম, জিলাপি দৌড় জ্যাভলিন থ্র, ইত্যাদি খেলা শেষে প্রত্যেকটা ইভেন্টারি প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে তুলে দেয়া হয় সুদৃশ্য ট্রফি। স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি অভিভাবকরা। তারাও মনে করছে সারা বছর একঘেয়েমি লেখাপড়া এবং মোবাইলে আসক্ত ছেলেমেয়েদের এই ধরনের খেলাধুলার প্রয়োজন রয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর

আজকের খবর

ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। —————————————বাঙালির বারোমাসে ১৩ পার্বণের মধ্যে পৌষ পার্বণ এক উৎসব। দিদা -ঠাকুমার পিঠে -পায়েসের সেই গল্প আজও মনে পরে। ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। বাঙালীয়ানার রাবীন্দ্রিক ধারায় শান্তিনিকেতন এর সোনাঝুরি হাট বসেছে ক্যাফে- সহজপাঠ। এদিনের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।