নিজস্ব সংবাদদাতা, কলকাতা। কন্যাদায়গ্রস্থ পিতামাতার পাশে দাঁড়ালো উত্তর কলকাতা সারথি ক্লাব। প্রতি বছরের মতো এবছরও ওয়ার্ড ১৪-তে উত্তর কলকাতা সারথি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল ‘পঞ্চকন্যা শুভ বিবাহ’ অনুষ্ঠান। উপহার সামগ্রী থেকে শুরু করে নাহাবত, বাজি, ব্যান্ড, খাওয়াদাওয়া—বিবাহের প্রতিটি অনুষঙ্গই অত্যন্ত দায়িত্ব ও যত্নের সঙ্গে আয়োজন করা হয়েছিল।
এই মহতী অনুষ্ঠানে নবদম্পতিদের আশীর্বাদ জানাতে উপস্থিত ছিলেন সাংসদ ও উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়, মানিকতলার বিধায়ক সুপ্তি পান্ডে, উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস যুব সভাপতি ও পৌরপিতা শান্তি রঞ্জন কুন্ডু,পৌরমাতা পাপিয়া ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

































































































































































































