Latest News
সীমান্তে ইতিহাসের প্রতীক গড়ার দাবি — পেট্রাপোলে স্ট্যাচু অফ লিবার্টির আদলে শ্যামাপ্রসাদ মুখার্জীর গগনচুম্বী মূর্তি নির্মাণের প্রস্তাব কোটি টাকার সীমান্ত বাণিজ্য, অথচ শ্রমিকদের মাথার উপর নেই ছাউনি — পেট্রাপোল বন্দরে ক্ষোভ বাড়ছে একই রেখার ভিন্ন রূপ? ‘ওঁ’ থেকে ‘আল্লাহ’—চিহ্নের মিল ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক ঠাকুরনগরের মতুয়া মেলা: ঐতিহ্যের মহামিলন, জাতীয় স্বীকৃতির দাবি আরও জোরালো সীমান্ত বাংলাকে কেন উপেক্ষা? বনগাঁ থেকে দিল্লি–বেঙ্গালুরু–মুম্বই সরাসরি দ্রুতগতির ট্রেনের দাবিতে জোরালো প্রশ্ন? বনগাঁ উত্তরে শিক্ষিত প্রার্থীর দাবি জোরালো — বিজেপির অন্দরেই উঠছে নতুন সমীকরণের আলোচনা

*পাটবোঝাই চলন্ত ট্রাকে অগ্নিকান্ড , আতঙ্কিত বাসিন্দারা*

*পাটবোঝাই চলন্ত ট্রাকে অগ্নিকান্ড , আতঙ্কিত বাসিন্দারা*

নিজস্ব সংবাদদাতা,বনগাঁ। ভরদুপুরে জনবহুল সড়কের চলমান পাটবোঝাই ট্রাকে ভয়াবহ আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায় ৷ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার আষাঢু ব্রিজের উপর ৷ আগুন দেখে আতঙ্কিত স্থানীয়রা ইছামতি নদী থেকে জল তুলে দ্রুত নেভানোর চেষ্টা করে ৷ ঘটনাস্থলে....

নিজস্ব সংবাদদাতা,বনগাঁ। ভরদুপুরে জনবহুল সড়কের চলমান পাটবোঝাই ট্রাকে ভয়াবহ আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায় ৷ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার আষাঢু ব্রিজের উপর ৷ আগুন দেখে আতঙ্কিত স্থানীয়রা ইছামতি নদী থেকে জল তুলে দ্রুত নেভানোর চেষ্টা করে ৷ ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ৷

স্থানীয়রা জানিয়েছে, স্থানীয় ব্যবসায়ী হরেন বিশ্বাস তার পাট বিক্রির উদ্দেশ্যে চাঁদপাড়ায় নিয়ে যাচ্ছিলেন। কোদালিয়া নদীর উপরে আষাঢু ব্রিজের উপর দিয়ে যাবার সময় হঠাৎ ট্রাকের উপর থেকে ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা৷ ট্রাকচালক গাড়ি দাঁড় করাতেই মুহূর্তের মধ্যে আগুন ট্রাকের চারিদিকে ছড়িয়ে পড়ে ৷ স্থানীয়রা ছুটে এসে বালতিতে করে জল নিয়ে নেভানোর চেষ্টা করলেও তা আয়ত্তে আনা সম্ভব হয়নি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ও বনগাঁ থানার পুলিশ| আগুন লাগায় বনগাঁ বাগদা সড়ক দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। প্রাথমিক ভাবে অনুমান রাস্তায় ইলেকট্রিক তার থেকে এই আগুন লাগতে পারে। ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীর।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর

আজকের খবর

ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। —————————————বাঙালির বারোমাসে ১৩ পার্বণের মধ্যে পৌষ পার্বণ এক উৎসব। দিদা -ঠাকুমার পিঠে -পায়েসের সেই গল্প আজও মনে পরে। ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। বাঙালীয়ানার রাবীন্দ্রিক ধারায় শান্তিনিকেতন এর সোনাঝুরি হাট বসেছে ক্যাফে- সহজপাঠ। এদিনের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।