Latest News
সীমান্তে ইতিহাসের প্রতীক গড়ার দাবি — পেট্রাপোলে স্ট্যাচু অফ লিবার্টির আদলে শ্যামাপ্রসাদ মুখার্জীর গগনচুম্বী মূর্তি নির্মাণের প্রস্তাব কোটি টাকার সীমান্ত বাণিজ্য, অথচ শ্রমিকদের মাথার উপর নেই ছাউনি — পেট্রাপোল বন্দরে ক্ষোভ বাড়ছে একই রেখার ভিন্ন রূপ? ‘ওঁ’ থেকে ‘আল্লাহ’—চিহ্নের মিল ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক ঠাকুরনগরের মতুয়া মেলা: ঐতিহ্যের মহামিলন, জাতীয় স্বীকৃতির দাবি আরও জোরালো সীমান্ত বাংলাকে কেন উপেক্ষা? বনগাঁ থেকে দিল্লি–বেঙ্গালুরু–মুম্বই সরাসরি দ্রুতগতির ট্রেনের দাবিতে জোরালো প্রশ্ন? বনগাঁ উত্তরে শিক্ষিত প্রার্থীর দাবি জোরালো — বিজেপির অন্দরেই উঠছে নতুন সমীকরণের আলোচনা

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের আয়োজিত হিন্দু মেলা

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের আয়োজিত হিন্দু মেলা

নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতাব্দীবর্ষ উদ্‌যাপন উপলক্ষে রবিবার পূর্ব বর্ধমান জেলা কাটোয়া মহকুমার কারুলিয়া শাখার মাঠে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও ভাবগম্ভীর হিন্দু মেলা। এই মহোৎসবের আয়োজন করে হিন্দুমেলা কাটোয়া খণ্ড আয়োজক সমিতি। এই অনুষ্ঠানের সূচনা হয় শতবর্ষে....

নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতাব্দীবর্ষ উদ্‌যাপন উপলক্ষে রবিবার পূর্ব বর্ধমান জেলা কাটোয়া মহকুমার কারুলিয়া শাখার মাঠে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও ভাবগম্ভীর হিন্দু মেলা। এই মহোৎসবের আয়োজন করে হিন্দুমেলা কাটোয়া খণ্ড আয়োজক সমিতি। এই অনুষ্ঠানের সূচনা হয় শতবর্ষে শত কলস যাত্রা-এর মাধ্যমে। শঙ্খধ্বনি ও ধর্মীয় মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কলস যাত্রা উপস্থিত দর্শকদের মধ্যে এক আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে। পরবর্তীতে অনুষ্ঠিত হয় ঘট আনয়ন ও চণ্ডীপাঠ, যেখানে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল শ্রীশ্রী ভারতমাতা পূজা ও হোম যজ্ঞ। দেশ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় চেতনার জাগরণে এই পূজা বিশেষ তাৎপর্য বহন করে। যজ্ঞস্থলে শান্তি, সম্প্রীতি ও সমাজকল্যাণের প্রার্থনা করা হয়। এরপর আয়োজিত হয় এক বৃহৎ হিন্দু ধর্মসভা, যেখানে বিশিষ্ট বক্তারা হিন্দু সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। দুপুরে প্রায় ২ হাজার মানুষের জন্য ভোগ প্রসাদ বিতরণেরও আয়োজন করা হয়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর

আজকের খবর

ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। —————————————বাঙালির বারোমাসে ১৩ পার্বণের মধ্যে পৌষ পার্বণ এক উৎসব। দিদা -ঠাকুমার পিঠে -পায়েসের সেই গল্প আজও মনে পরে। ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। বাঙালীয়ানার রাবীন্দ্রিক ধারায় শান্তিনিকেতন এর সোনাঝুরি হাট বসেছে ক্যাফে- সহজপাঠ। এদিনের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।