Latest News
সীমান্তে ইতিহাসের প্রতীক গড়ার দাবি — পেট্রাপোলে স্ট্যাচু অফ লিবার্টির আদলে শ্যামাপ্রসাদ মুখার্জীর গগনচুম্বী মূর্তি নির্মাণের প্রস্তাব কোটি টাকার সীমান্ত বাণিজ্য, অথচ শ্রমিকদের মাথার উপর নেই ছাউনি — পেট্রাপোল বন্দরে ক্ষোভ বাড়ছে একই রেখার ভিন্ন রূপ? ‘ওঁ’ থেকে ‘আল্লাহ’—চিহ্নের মিল ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক ঠাকুরনগরের মতুয়া মেলা: ঐতিহ্যের মহামিলন, জাতীয় স্বীকৃতির দাবি আরও জোরালো সীমান্ত বাংলাকে কেন উপেক্ষা? বনগাঁ থেকে দিল্লি–বেঙ্গালুরু–মুম্বই সরাসরি দ্রুতগতির ট্রেনের দাবিতে জোরালো প্রশ্ন? বনগাঁ উত্তরে শিক্ষিত প্রার্থীর দাবি জোরালো — বিজেপির অন্দরেই উঠছে নতুন সমীকরণের আলোচনা

বনগাঁ উত্তর বিধানসভায় সম্ভাব্য প্রার্থী দেবর্ষি বিশ্বাস—সাধারণ কর্মীদের মধ্যে নতুন জোয়ার

বনগাঁ উত্তর বিধানসভায় সম্ভাব্য প্রার্থী দেবর্ষি বিশ্বাস—সাধারণ কর্মীদের মধ্যে নতুন জোয়ার

কুন্তল চক্রবর্তী, বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র (৯৫)-এ সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে দীর্ঘদিনের পোড় খাওয়া ও দক্ষ সাংগঠনিক নেতা দেবর্ষি বিশ্বাসের নাম। ভারতীয় যুব মোর্চা থেকে রাজনৈতিক উত্থান ঘটিয়ে ধারাবাহিকভাবে সংগঠনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করে আজ তিনি হয়ে উঠেছেন....

কুন্তল চক্রবর্তী, বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র (৯৫)-এ সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে দীর্ঘদিনের পোড় খাওয়া ও দক্ষ সাংগঠনিক নেতা দেবর্ষি বিশ্বাসের নাম। ভারতীয় যুব মোর্চা থেকে রাজনৈতিক উত্থান ঘটিয়ে ধারাবাহিকভাবে সংগঠনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করে আজ তিনি হয়ে উঠেছেন দলের সাধারণ কর্মীদের আস্থার প্রতীক। অখণ্ড বারাসাত জেলার যুব মোর্চার তৎকালীন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব সামলানোর পর তিনি অখণ্ড বারাসাত সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক হন। পরবর্তীকালে বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি হিসেবে সংগঠনকে মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দেবর্ষি বিশ্বাস। রাজনৈতিক কাজের পাশাপাশি একাধিক সামাজিক আন্দোলনের সামনের সারিতেও তাঁকে সক্রিয়ভাবে দেখা গেছে।
দেবর্ষি বিশ্বাসকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মীদের মধ্যে এক নতুন উদ্দীপনা ও প্রত্যাশার সঞ্চার হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে, একজন পোড় খাওয়া নেতা ও দক্ষ সংগঠক হিসেবে আগামী দিনে তিনি যদি বিধায়ক হন, তবে তা সমাজ ও এলাকার সার্বিক উন্নয়নের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক হবে।
স্বচ্ছতা ও সততার প্রশ্নে দেবর্ষি বিশ্বাসের ভূমিকা প্রশ্নাতীত বলেই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। তাঁদের মতে, এমন সৎ ও স্বচ্ছ ভাবমূর্তির নেতাকে বিধানসভায় পাঠানো গেলে ৯৫ বনগাঁ উত্তর বিধানসভা আরও সমৃদ্ধ হবে এবং সাধারণ মানুষের স্বার্থ আরও দৃঢ়ভাবে প্রতিনিধিত্ব পাবে। এ বিষয়ে দেবর্ষি বিশ্বাস বলেন,
“সংগঠনের শেষ কথা দল। দল যে দায়িত্ব দেবে, একজন সৈনিক হিসেবে সেই দায়িত্ব মাথা পেতে নিতে আমি প্রস্তুত। দল যে কর্তব্য ও দায়িত্ব দেবে, তা নিষ্ঠার সঙ্গে পালন করে যাব।”
সব মিলিয়ে, বনগাঁ উত্তর বিধানসভায় দেবর্ষি বিশ্বাসকে ঘিরে যে প্রত্যাশা ও রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে, তা আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে বলেই মত রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর

আজকের খবর

ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। —————————————বাঙালির বারোমাসে ১৩ পার্বণের মধ্যে পৌষ পার্বণ এক উৎসব। দিদা -ঠাকুমার পিঠে -পায়েসের সেই গল্প আজও মনে পরে। ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। বাঙালীয়ানার রাবীন্দ্রিক ধারায় শান্তিনিকেতন এর সোনাঝুরি হাট বসেছে ক্যাফে- সহজপাঠ। এদিনের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।