Latest News
সীমান্তে ইতিহাসের প্রতীক গড়ার দাবি — পেট্রাপোলে স্ট্যাচু অফ লিবার্টির আদলে শ্যামাপ্রসাদ মুখার্জীর গগনচুম্বী মূর্তি নির্মাণের প্রস্তাব কোটি টাকার সীমান্ত বাণিজ্য, অথচ শ্রমিকদের মাথার উপর নেই ছাউনি — পেট্রাপোল বন্দরে ক্ষোভ বাড়ছে একই রেখার ভিন্ন রূপ? ‘ওঁ’ থেকে ‘আল্লাহ’—চিহ্নের মিল ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক ঠাকুরনগরের মতুয়া মেলা: ঐতিহ্যের মহামিলন, জাতীয় স্বীকৃতির দাবি আরও জোরালো সীমান্ত বাংলাকে কেন উপেক্ষা? বনগাঁ থেকে দিল্লি–বেঙ্গালুরু–মুম্বই সরাসরি দ্রুতগতির ট্রেনের দাবিতে জোরালো প্রশ্ন? বনগাঁ উত্তরে শিক্ষিত প্রার্থীর দাবি জোরালো — বিজেপির অন্দরেই উঠছে নতুন সমীকরণের আলোচনা

রাইসিং ভয়েস ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে পিছিয়ে পড়া তফসিলি মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার প্রশিক্ষণ শিবির

রাইসিং ভয়েস ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে পিছিয়ে পড়া তফসিলি মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার প্রশিক্ষণ শিবির

অভিজিৎ হাজরা , হাওড়া :- ‌ সম্প্রতি রাইসিং ভয়েস ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে আই সি এ আর ন্যাশানাল ইনস্টিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির উদ্যোগে ফেব্রুয়ারি মাসে ১৫ দিনের জন্য তফসিলি জাতির অন্তর্গত মহিলাদের নিয়ে একটি প্রশিক্ষণ এর আয়োজন করা....

অভিজিৎ হাজরা , হাওড়া :- ‌ সম্প্রতি রাইসিং ভয়েস ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে আই সি এ আর ন্যাশানাল ইনস্টিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির উদ্যোগে ফেব্রুয়ারি মাসে ১৫ দিনের জন্য তফসিলি জাতির অন্তর্গত মহিলাদের নিয়ে একটি প্রশিক্ষণ এর আয়োজন করা হয়েছিল।‌ ‌ মাকড়দহ,ডোমজুড়, হাওড়ায় ১৫ দিনের এই প্রশিক্ষণ শিবিরের মূল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল সমাজে পিছিয়ে পরা ও গার্হস্থ্য হিংসার কবলে থাকা মহিলাদের আর্থিকভাবে ও স্বনির্ভর ভাবে স্বাবলম্বী করা। জুট এর প্রশিক্ষণ দেওয়া হয় 20 জন মহিলা কে ।প্রশিক্ষণ টি ছিল মূলত হস্ত শিল্প কে কেন্দ্র করে যেখানে শেখানো হয়েছিল দৈনন্দিন জীবনের ব্যাবহার এর কিছু প্রয়োজনীয় জিনিস, গৃহসজ্জার নানান জিনিস ,মেয়েদের পাটের তৈরি অলংকার , স্বভাবতই যেগুলো পরিবেশ বান্ধব। আই সি আর এর অধিকর্তা সাক ওয়ার এর নির্দেশে এই প্রশিক্ষণ পরিচালিত হয়‌।

প্রশিক্ষণ চলাকালীন মেয়েরা তাদের জীবনের অপ্রকাশিত ইচ্ছা বা স্বনির্ভর হবার স্বপ্নের বুনন যেনো তাদের হাতের তৈরি শিল্পের মধ্যে দিয়ে প্রকাশ করেছে।

বিজ্ঞানী সুজয় দাস ও কার্তিক সামন্ত তাদের মহা মুল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে পাট জাত শিল্পের ব্যবসার তথ্য জানান , ও মেয়েদের কে সমৃদ্ধ করেন।

রাইজিং ভয়েস ফাউন্ডেশন এর কর্ণধার মৌমিতা দাস মেয়েদের আগত জীবনের শুভেচ্ছা জানিয়ে এই প্রোগ্রামে উপস্থিত প্রশিক্ষণার্থীদের শংসাপত্র প্রদান করে প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি ঘোষণা করেন ‌।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর

আজকের খবর

ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। —————————————বাঙালির বারোমাসে ১৩ পার্বণের মধ্যে পৌষ পার্বণ এক উৎসব। দিদা -ঠাকুমার পিঠে -পায়েসের সেই গল্প আজও মনে পরে। ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। বাঙালীয়ানার রাবীন্দ্রিক ধারায় শান্তিনিকেতন এর সোনাঝুরি হাট বসেছে ক্যাফে- সহজপাঠ। এদিনের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।