Latest News
সীমান্তে ইতিহাসের প্রতীক গড়ার দাবি — পেট্রাপোলে স্ট্যাচু অফ লিবার্টির আদলে শ্যামাপ্রসাদ মুখার্জীর গগনচুম্বী মূর্তি নির্মাণের প্রস্তাব কোটি টাকার সীমান্ত বাণিজ্য, অথচ শ্রমিকদের মাথার উপর নেই ছাউনি — পেট্রাপোল বন্দরে ক্ষোভ বাড়ছে একই রেখার ভিন্ন রূপ? ‘ওঁ’ থেকে ‘আল্লাহ’—চিহ্নের মিল ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক ঠাকুরনগরের মতুয়া মেলা: ঐতিহ্যের মহামিলন, জাতীয় স্বীকৃতির দাবি আরও জোরালো সীমান্ত বাংলাকে কেন উপেক্ষা? বনগাঁ থেকে দিল্লি–বেঙ্গালুরু–মুম্বই সরাসরি দ্রুতগতির ট্রেনের দাবিতে জোরালো প্রশ্ন? বনগাঁ উত্তরে শিক্ষিত প্রার্থীর দাবি জোরালো — বিজেপির অন্দরেই উঠছে নতুন সমীকরণের আলোচনা

ঐতিহাসিক ডাক সিলের মাধ্যমে যক্ষ্মার বিরুদ্ধে’ *ফ্রম সিল্‌স টু সারভাইভাল* নতুন বই এর আত্মপ্রকাশ।

ঐতিহাসিক ডাক সিলের মাধ্যমে যক্ষ্মার বিরুদ্ধে’ *ফ্রম সিল্‌স টু সারভাইভাল* নতুন বই এর আত্মপ্রকাশ।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা। যক্ষ্মার বিরুদ্ধে ভারতের দীর্ঘ লড়াইয়ের দলিল তুলে ধরল নতুন *বইফ্রম সিল্‌স টু সারভাইভাল*। বেঙ্গল টিউবারকিউলোসিস অ্যাসোসিয়েশন বা (বিটিএ) কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে ড. ভাস্কর মিত্র রচিত ‘ফ্রম সিল্‌স টু সারভাইভাল একোজ অব দ্য আনস্পোকেন ক্রুসেড এগেইনস্ট টিবি....

নিজস্ব সংবাদদাতা, কলকাতা। যক্ষ্মার বিরুদ্ধে ভারতের দীর্ঘ লড়াইয়ের দলিল তুলে ধরল নতুন *বইফ্রম সিল্‌স টু সারভাইভাল*। বেঙ্গল টিউবারকিউলোসিস অ্যাসোসিয়েশন বা (বিটিএ) কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে ড. ভাস্কর মিত্র রচিত ‘ফ্রম সিল্‌স টু সারভাইভাল একোজ অব দ্য আনস্পোকেন ক্রুসেড এগেইনস্ট টিবি ইন ইন্ডিয়া’ বইটির উদ্বোধন হয়ে গেল। এই বইটি ভারতের যক্ষ্মা (টিবি) রোগের বিরুদ্ধে দীর্ঘ ও ক্রমবিকাশমান লড়াইয়ের এক বিরল ও তাৎপর্যপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে।

বইটিতে মেডিক্যাল ফিলাটেলির মাধ্যমে ভারতে টিবি সচেতনতার যাত্রাপথ তুলে ধরা হয়েছে। এতে প্রতি বছর ২ অক্টোবর সরকারিভাবে প্রকাশিত ডাক সিল ও ডাকটিকিটের নথিভুক্তকরণ করা হয়েছে, যা টিবি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রকাশিত হতো। ১৯৪০ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিস্তৃত এই ব্যতিক্রমী সময়সীমা জুড়ে, বইটিতে টিবি সিলের একটি বিস্তৃত সংগ্রহ সংকলিত হয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন
পরামর্শদাতা প্যাথোলজিস্ট ও বিশিষ্ট মেডিক্যাল ফিলাটেলিস্ট ড. ভাস্কর মিত্র, ওয়েস্ট বেঙ্গল টিউবারকিউলোসিস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ড. রঞ্জন দাস সহ অন্যান্যরা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর

আজকের খবর

ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। —————————————বাঙালির বারোমাসে ১৩ পার্বণের মধ্যে পৌষ পার্বণ এক উৎসব। দিদা -ঠাকুমার পিঠে -পায়েসের সেই গল্প আজও মনে পরে। ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। বাঙালীয়ানার রাবীন্দ্রিক ধারায় শান্তিনিকেতন এর সোনাঝুরি হাট বসেছে ক্যাফে- সহজপাঠ। এদিনের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।