Latest News
সীমান্তে ইতিহাসের প্রতীক গড়ার দাবি — পেট্রাপোলে স্ট্যাচু অফ লিবার্টির আদলে শ্যামাপ্রসাদ মুখার্জীর গগনচুম্বী মূর্তি নির্মাণের প্রস্তাব কোটি টাকার সীমান্ত বাণিজ্য, অথচ শ্রমিকদের মাথার উপর নেই ছাউনি — পেট্রাপোল বন্দরে ক্ষোভ বাড়ছে একই রেখার ভিন্ন রূপ? ‘ওঁ’ থেকে ‘আল্লাহ’—চিহ্নের মিল ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক ঠাকুরনগরের মতুয়া মেলা: ঐতিহ্যের মহামিলন, জাতীয় স্বীকৃতির দাবি আরও জোরালো সীমান্ত বাংলাকে কেন উপেক্ষা? বনগাঁ থেকে দিল্লি–বেঙ্গালুরু–মুম্বই সরাসরি দ্রুতগতির ট্রেনের দাবিতে জোরালো প্রশ্ন? বনগাঁ উত্তরে শিক্ষিত প্রার্থীর দাবি জোরালো — বিজেপির অন্দরেই উঠছে নতুন সমীকরণের আলোচনা

চিকিৎসা ব্যবস্থার উন্নত পরিষেবা দিতে গড়িয়াতে শুভ উদ্বোধন হয়ে গেলো অ্যাপোলো ক্লিনিক এর।

চিকিৎসা ব্যবস্থার উন্নত পরিষেবা দিতে গড়িয়াতে শুভ উদ্বোধন হয়ে গেলো অ্যাপোলো ক্লিনিক এর।

অনুশ্রী শর্মা, কলকাতা। স্বাস্থ্যই সম্পদ। এই সম্পদ রক্ষার্থে অভিজ্ঞ চিকিৎসক এবং উন্নত পরিষেবার দেওয়ার লক্ষ্যে “অ্যাপোলো ক্লিনিকে”র শুভ উদ্বোধন হয়ে গেল দক্ষিন ২৪ পরগনার গড়িয়া স্টেশন সংলগ্ন অঞ্চলে। বর্তমান চিকিৎসা ব্যবস্থায় অপরিহার্য হয়ে উঠেছে বিভিন্ন রকমের স্বাস্থ্য পরীক্ষা (Health Test)।....

অনুশ্রী শর্মা, কলকাতা। স্বাস্থ্যই সম্পদ। এই সম্পদ রক্ষার্থে অভিজ্ঞ চিকিৎসক এবং উন্নত পরিষেবার দেওয়ার লক্ষ্যে “অ্যাপোলো ক্লিনিকে”র শুভ উদ্বোধন হয়ে গেল দক্ষিন ২৪ পরগনার গড়িয়া স্টেশন সংলগ্ন অঞ্চলে।

বর্তমান চিকিৎসা ব্যবস্থায় অপরিহার্য হয়ে উঠেছে বিভিন্ন রকমের স্বাস্থ্য পরীক্ষা (Health Test)। সেই কথা মাথায় রেখেই প্রখ্যাত ” স্বাস্থ্য পরিষেবার অন্যতম নাম “অ্যাপোলো ক্লিনিক “। গড়িয়াতে এই প্রথম হৃদরোগ, দন্ত্, নাক-কান-গলা, সাধারণ চিকিৎসা,অর্থোপেডিক শিশুরোগ, ফুসফুস, বাত সহ মোট ১৮টি ক্লিনিকাল পরিষেবা পাবেন সাধারণ মানুষ। জানালেন “সাউথ বেঙ্গল মেড কেয়ার এর ডিরেক্টর কিংশুক নস্কর। তার সঙ্গে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ল্যাব, আল্ট্রা সোনোগ্রাফি, বিভিন্ন এক্স- রে এবং ক্লিনিকাল বায়ো কেমেস্ট্রি সহ ক্লিনিকাল প্যাথোলজি, ক্লিনিক্যাল মাইএবায়োলজি এন্ড সেরোলজি, হেমাটোলজি, এবং হিস্টোপ্যাথোলজি চিকিৎসা সুব্যাবস্থা রয়েছে। তৎসহ বিভিন্নরকমের ডায়াগনস্টিক পরিসেবা, যেমন ই.সি.জি, ইকোকালার ডপলার,অডিও মেট্রি, স্পাইরোমেট্রি, ই.ই.জি/এন.সি.ভি, ট্রেডমিল টেস্ট, হলটার মনিটরিং, আমবুলটারি বি.পি. মনিটরিং অত্যাধুনিক দাঁতের চিকিৎসা সুবিধা, চর্মরোগ বিভাগ ব্যবস্থা রয়েছে এই বিশাল অ্যাপোলো ক্লিনিকে।

নিম্নবর্গের মানুষের জন্য আমরা খুব শীঘ্রই “ফুলবডি চেক আপে”র ব্যবস্থা চালু করব বলে জানালেন
এই সংস্থার সেন্টার হেড শ্রেয়াস গোস্বামী । চিকিৎসার প্রয়োজনীয় টেস্ট ব্যয়সাধ্য মূল্যে রাখা হয়েছে বলে জানান সংস্থার কর্ণধার প্রণব কুমার গোস্বামী। মানুষের প্রকৃত স্বাস্থ্য সেবায় স্বনামধন্য চিকিৎসকদের দ্বারা এই শাখাটি চালু হল বলে জানালেন অ্যাপোলো হাসপাতালের চেন্নাই, ডেপুটি জেনারেল ম্যানেজার- ডাঃ নারায়ণ মিত্র।
এদিন উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ফিরদৌসী বেগম, স্থানীয় পুরপ্রতিনিধি সহ একাধিক চিকিৎসক ও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বাস্থ্য পরিষেবায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে জানান ডা: নারায়ণ মিত্র।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর

আজকের খবর

ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। —————————————বাঙালির বারোমাসে ১৩ পার্বণের মধ্যে পৌষ পার্বণ এক উৎসব। দিদা -ঠাকুমার পিঠে -পায়েসের সেই গল্প আজও মনে পরে। ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। বাঙালীয়ানার রাবীন্দ্রিক ধারায় শান্তিনিকেতন এর সোনাঝুরি হাট বসেছে ক্যাফে- সহজপাঠ। এদিনের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।