Latest News
সীমান্তে ইতিহাসের প্রতীক গড়ার দাবি — পেট্রাপোলে স্ট্যাচু অফ লিবার্টির আদলে শ্যামাপ্রসাদ মুখার্জীর গগনচুম্বী মূর্তি নির্মাণের প্রস্তাব কোটি টাকার সীমান্ত বাণিজ্য, অথচ শ্রমিকদের মাথার উপর নেই ছাউনি — পেট্রাপোল বন্দরে ক্ষোভ বাড়ছে একই রেখার ভিন্ন রূপ? ‘ওঁ’ থেকে ‘আল্লাহ’—চিহ্নের মিল ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক ঠাকুরনগরের মতুয়া মেলা: ঐতিহ্যের মহামিলন, জাতীয় স্বীকৃতির দাবি আরও জোরালো সীমান্ত বাংলাকে কেন উপেক্ষা? বনগাঁ থেকে দিল্লি–বেঙ্গালুরু–মুম্বই সরাসরি দ্রুতগতির ট্রেনের দাবিতে জোরালো প্রশ্ন? বনগাঁ উত্তরে শিক্ষিত প্রার্থীর দাবি জোরালো — বিজেপির অন্দরেই উঠছে নতুন সমীকরণের আলোচনা

বাঙালি বধূর ঐতিহ্যযাত্রা

বাঙালি বধূর ঐতিহ্যযাত্রা

ঋদ্ধি ভট্টাচার্য, কোলকাতা:- বাংলা বিবাহ মানেই শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন। প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা বাঙালি কনের সাজ, রীতিনীতি ও আচার আজও বহন করে চলেছে আমাদের শিকড়ের গল্প। এই প্রতিবেদনে একটি....

ঋদ্ধি ভট্টাচার্য, কোলকাতা:- বাংলা বিবাহ মানেই শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন। প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা বাঙালি কনের সাজ, রীতিনীতি ও আচার আজও বহন করে চলেছে আমাদের শিকড়ের গল্প। এই প্রতিবেদনে একটি বিশেষ কনসেপ্টুয়াল ফটোশুটের মাধ্যমে তুলে ধরা হয়েছে বাংলার বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী বধূসজ্জা ও বিবাহসংস্কৃতির বৈচিত্র্য—যেখানে অতীতের ঐতিহ্য ও আধুনিক ভাবনার এক সুন্দর সহাবস্থান দেখা যায়। অনুষ্ঠানেটি আয়োজক হিসেবে ছিলেন চিত্রকার রাজ চক্রবর্তী ও প্রখ্যাত মডেল টিনা পাত্র। এমন একটি অনুষ্ঠানে মডেলদের মধ্যে উপস্থিত ছিলেন টিনা পাত্র, মিনাশ্রী পোদ্বার, রিয়া সাহা,দিশানি রায়,সায়ন্তী মাইতি,সুস্মিতা রায়,মৌলিসা কুন্ডু, পায়েল মাঝি,সৃজিতা সাহা ও রাইমা আচার্য্য। প্রসাধনি শিল্পিদের মধ্যে ছিলেন তানিয়া সাউ, অমৃতা চৌহান,অনুশ্রী বসাক,অর্পিতা পাল,রিতা দাস, তনুশ্রী মন্ডল নান,পম্পা দাস মন্ডল,পায়েল সাহা ও পায়েল হেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্ত দাশগুপ্ত। বাঙালিয়ানা ছাড়াও তাদের এখানে রাধা রূপে দেখা যায় দিশানি রায়-কে। এই কনসেপ্টুয়াল শুটের মূল লক্ষ্য ছিল বাংলার বিবাহসংস্কৃতি ও বধূসজ্জার বৈচিত্র্যকে সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে সংরক্ষণ, নথিভুক্ত করা এবং আধুনিক প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরা, যাতে ঐতিহ্য ও সমসাময়িক ভাবনার মধ্যে এক সেতুবন্ধন গড়ে ওঠে।সব মিলিয়ে এই কনসেপ্টুয়াল ফটোশুট প্রমাণ করে, বাঙালি বিবাহ শুধু অতীতের স্মৃতি নয়—এটি আজও সমানভাবে জীবন্ত, রঙিন ও প্রাসঙ্গিক। ঐতিহ্যকে নতুন ভাষায় উপস্থাপনের এই প্রয়াস বাংলার সংস্কৃতিকে ভবিষ্যতের দিকে আরও গর্বের সঙ্গে এগিয়ে নিয়ে যাবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর

আজকের খবর

ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। —————————————বাঙালির বারোমাসে ১৩ পার্বণের মধ্যে পৌষ পার্বণ এক উৎসব। দিদা -ঠাকুমার পিঠে -পায়েসের সেই গল্প আজও মনে পরে। ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। বাঙালীয়ানার রাবীন্দ্রিক ধারায় শান্তিনিকেতন এর সোনাঝুরি হাট বসেছে ক্যাফে- সহজপাঠ। এদিনের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।