Latest News
সীমান্তে ইতিহাসের প্রতীক গড়ার দাবি — পেট্রাপোলে স্ট্যাচু অফ লিবার্টির আদলে শ্যামাপ্রসাদ মুখার্জীর গগনচুম্বী মূর্তি নির্মাণের প্রস্তাব কোটি টাকার সীমান্ত বাণিজ্য, অথচ শ্রমিকদের মাথার উপর নেই ছাউনি — পেট্রাপোল বন্দরে ক্ষোভ বাড়ছে একই রেখার ভিন্ন রূপ? ‘ওঁ’ থেকে ‘আল্লাহ’—চিহ্নের মিল ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক ঠাকুরনগরের মতুয়া মেলা: ঐতিহ্যের মহামিলন, জাতীয় স্বীকৃতির দাবি আরও জোরালো সীমান্ত বাংলাকে কেন উপেক্ষা? বনগাঁ থেকে দিল্লি–বেঙ্গালুরু–মুম্বই সরাসরি দ্রুতগতির ট্রেনের দাবিতে জোরালো প্রশ্ন? বনগাঁ উত্তরে শিক্ষিত প্রার্থীর দাবি জোরালো — বিজেপির অন্দরেই উঠছে নতুন সমীকরণের আলোচনা

নেতাজির জন্মদিনে জাগ্রত সংঘের বার্তা।

নেতাজির জন্মদিনে জাগ্রত সংঘের বার্তা।

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ। রোড রেসের মাধ্যমে হয়ে গেল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে জাগ্রত সংঘের ছাত্র যুব উৎসব ২০২৬। ২২ ও ২৩ জানুয়ারি—এই দু’দিন ধরে চলে এই উৎসব। সকালে রোড রেস দিয়ে সূচনা হলেও এর অন্তর্নিহিত বার্তা অনেক গভীর—শরীরচর্চা, শৃঙ্খলা....

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ। রোড রেসের মাধ্যমে হয়ে গেল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে জাগ্রত সংঘের ছাত্র যুব উৎসব ২০২৬।
২২ ও ২৩ জানুয়ারি—এই দু’দিন ধরে চলে এই উৎসব। সকালে রোড রেস দিয়ে সূচনা হলেও এর অন্তর্নিহিত বার্তা অনেক গভীর—শরীরচর্চা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের পথে ছাত্র ও যুব সমাজকে ফেরানো।
এই রোড রেস এবং গোটা উৎসবকে ঘিরে যাঁদের উদ্যোগ ও পরিশ্রমে কর্মসূচি বাস্তব রূপ পেয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন
সোমেন নাথ, তাপস গাঙ্গুলী, সোনা কুমার দাস, অরূপ দে, সুশান্ত পাল, বিমলেন্দু দাস, বাবুলোনা হেলা সহ জাগ্রত সংঘের সদস্যরা।
উদ্বোধনী মুহূর্তে বক্তারা তাঁদের কথায় বারবার ফিরে যান নেতাজির জীবনের দিকে। তাঁদের বক্তব্যে উঠে আসে—নেতাজি শুধু ইতিহাসের একটি অধ্যায় নন, তিনি আজও ছাত্র ও যুব সমাজের কাছে এক জীবন্ত প্রেরণা। খেলাধুলা ও সংস্কৃতির মধ্য দিয়েই তাঁর আদর্শকে বাস্তব জীবনে ধারণ করা সম্ভব।
বক্তারা মনে করিয়ে দেন, আজকের সমাজে যখন যুবসমাজ নানা রকম বিভ্রান্তির মুখে, তখন এই ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক উদ্যোগ তাদের গঠনমূলক পথে ফেরানোর একটি শক্তিশালী মাধ্যম। সুস্থ সংস্কৃতির চর্চা সমাজকে ভিতর থেকে শক্ত করে।
রোড রেসের পর থেকেই শুরু হয়েছে নানান ক্রীড়া প্রতিযোগিতা। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে উঠেছে মঞ্চ। গান, নৃত্য ও সৃজনশীলতার মধ্য দিয়ে ছাত্র-যুবরা তুলে ধরে নিজেদের ভাবনা ও প্রতিভা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর

আজকের খবর

ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। —————————————বাঙালির বারোমাসে ১৩ পার্বণের মধ্যে পৌষ পার্বণ এক উৎসব। দিদা -ঠাকুমার পিঠে -পায়েসের সেই গল্প আজও মনে পরে। ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। বাঙালীয়ানার রাবীন্দ্রিক ধারায় শান্তিনিকেতন এর সোনাঝুরি হাট বসেছে ক্যাফে- সহজপাঠ। এদিনের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।