Latest News
সীমান্তে ইতিহাসের প্রতীক গড়ার দাবি — পেট্রাপোলে স্ট্যাচু অফ লিবার্টির আদলে শ্যামাপ্রসাদ মুখার্জীর গগনচুম্বী মূর্তি নির্মাণের প্রস্তাব কোটি টাকার সীমান্ত বাণিজ্য, অথচ শ্রমিকদের মাথার উপর নেই ছাউনি — পেট্রাপোল বন্দরে ক্ষোভ বাড়ছে একই রেখার ভিন্ন রূপ? ‘ওঁ’ থেকে ‘আল্লাহ’—চিহ্নের মিল ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক ঠাকুরনগরের মতুয়া মেলা: ঐতিহ্যের মহামিলন, জাতীয় স্বীকৃতির দাবি আরও জোরালো সীমান্ত বাংলাকে কেন উপেক্ষা? বনগাঁ থেকে দিল্লি–বেঙ্গালুরু–মুম্বই সরাসরি দ্রুতগতির ট্রেনের দাবিতে জোরালো প্রশ্ন? বনগাঁ উত্তরে শিক্ষিত প্রার্থীর দাবি জোরালো — বিজেপির অন্দরেই উঠছে নতুন সমীকরণের আলোচনা

বাদ্যযন্ত্র সহযোগে মহাকালীর প্রতিমা নিয়ে শোভাযাত্রা মালদা শহরে

বাদ্যযন্ত্র সহযোগে মহাকালীর প্রতিমা নিয়ে শোভাযাত্রা মালদা শহরে

নিজস্ব প্রতিনিধি, মালদা। বাদ্যযন্ত্র সহযোগে মহাকালীর প্রতিমা নিয়ে শোভাযাত্রা মালদা শহরে। তবে এই মহাকালী ইংরেজবাজার ব্যায়াম সমিতির প্রতিমা নয়। সেখানকার সদস্যদের মধ্যে মতভেদের কারণে চৌধুরী পরিবারের পক্ষ থেকে শিব চতুর্দশীতে মহাকালীর পূজোর আয়োজন করা হয় নেতাজি সুভাষ রোড এলাকায় চরৈবেতি....

নিজস্ব প্রতিনিধি, মালদা। বাদ্যযন্ত্র সহযোগে মহাকালীর প্রতিমা নিয়ে শোভাযাত্রা মালদা শহরে। তবে এই মহাকালী ইংরেজবাজার ব্যায়াম সমিতির প্রতিমা নয়। সেখানকার সদস্যদের মধ্যে মতভেদের কারণে চৌধুরী পরিবারের পক্ষ থেকে শিব চতুর্দশীতে মহাকালীর পূজোর আয়োজন করা হয় নেতাজি সুভাষ রোড এলাকায় চরৈবেতি স্কুলের পাশে ।রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ মালদা শহরের ফুলবাড়ী এলাকায় মৃৎশিল্পী অষ্টম চৌধুরীর কারখানা থেকে মন্দির পর্যন্ত বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগ একটি সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন করা হয়।

এবছর চৌধুরী পরিবারের উদ্যোগে মহাকালীর পুজো প্রথম। শিবরাত্রির সন্ধ্যায় চতুর্দশীতে পুজো করা হবে মহাকালীর। প্রতিমার দশটি মাথা, দশটি হাত এবং দশটি পা রয়েছে। এই প্রতিমায় নেই শিব।

উদ্যোক্তারা জানিয়েছেন, বহু বছর আগে পরাধীন ভারতে স্বপ্নাদেশে চৌধুরী পরিবারের পূর্বপুরুষ দ্বারা শুরু হয়েছিল মহা কালী পূজা। এবছর পরিবারের পক্ষ থেকে শিবরাত্রির সন্ধ্যায় তান্ত্রিক মতে পূজার আয়োজন করা হয়। শোভাযাত্রা করে মন্ডপে নিয়ে আসা হয় প্রতিমা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর

আজকের খবর

ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। —————————————বাঙালির বারোমাসে ১৩ পার্বণের মধ্যে পৌষ পার্বণ এক উৎসব। দিদা -ঠাকুমার পিঠে -পায়েসের সেই গল্প আজও মনে পরে। ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। বাঙালীয়ানার রাবীন্দ্রিক ধারায় শান্তিনিকেতন এর সোনাঝুরি হাট বসেছে ক্যাফে- সহজপাঠ। এদিনের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।