Latest News
সীমান্তে ইতিহাসের প্রতীক গড়ার দাবি — পেট্রাপোলে স্ট্যাচু অফ লিবার্টির আদলে শ্যামাপ্রসাদ মুখার্জীর গগনচুম্বী মূর্তি নির্মাণের প্রস্তাব কোটি টাকার সীমান্ত বাণিজ্য, অথচ শ্রমিকদের মাথার উপর নেই ছাউনি — পেট্রাপোল বন্দরে ক্ষোভ বাড়ছে একই রেখার ভিন্ন রূপ? ‘ওঁ’ থেকে ‘আল্লাহ’—চিহ্নের মিল ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক ঠাকুরনগরের মতুয়া মেলা: ঐতিহ্যের মহামিলন, জাতীয় স্বীকৃতির দাবি আরও জোরালো সীমান্ত বাংলাকে কেন উপেক্ষা? বনগাঁ থেকে দিল্লি–বেঙ্গালুরু–মুম্বই সরাসরি দ্রুতগতির ট্রেনের দাবিতে জোরালো প্রশ্ন? বনগাঁ উত্তরে শিক্ষিত প্রার্থীর দাবি জোরালো — বিজেপির অন্দরেই উঠছে নতুন সমীকরণের আলোচনা

ভূমিকম্পের তীব্র কম্পন একাধিক বাড়ি ও ভবনে ফাটল, আতঙ্কে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা।

ভূমিকম্পের তীব্র কম্পন একাধিক বাড়ি ও ভবনে ফাটল, আতঙ্কে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা।

মৌসুমী দাস, বসিরহাট।হঠাৎ ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠল বসিরহাট মহাকুমার বিভিন্ন এলাকা। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর ও গ্রামাঞ্চলে। অনেকেই কিছু বুঝে ওঠার আগেই নিরাপত্তার খাতিরে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। গোটা মহাকুমা জুড়ে তৈরি হয় উৎকণ্ঠার পরিবেশ।স্থানীয় সূত্রে জানা....

মৌসুমী দাস, বসিরহাট।হঠাৎ ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠল বসিরহাট মহাকুমার বিভিন্ন এলাকা। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর ও গ্রামাঞ্চলে। অনেকেই কিছু বুঝে ওঠার আগেই নিরাপত্তার খাতিরে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। গোটা মহাকুমা জুড়ে তৈরি হয় উৎকণ্ঠার পরিবেশ।স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিমোহিনীর পশ্চিম পাড়ায় একটি বাড়ির ভেতরে টাইলস খসে পড়ে। কম্পন অনুভব করেই পরিবারের সদস্যরা দ্রুত ঘর ছেড়ে বাইরে চলে আসেন। যদিও বড় কোনও দুর্ঘটনার খবর মেলেনি, তবুও আতঙ্কে কিছুক্ষণ বাড়ির বাইরে অবস্থান করেন বাসিন্দারা।অন্যদিকে সন্দেশখালির কালিনগর হাইস্কুলের একটি দেওয়ালে ফাটল দেখা যায় বলে অভিযোগ। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছেন। বসিরহাট ৭২ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকানের কাঁচ ভেঙে যাওয়ার ঘটনাও সামনে এসেছে। ব্যবসায়ীরা জানান, আচমকা কম্পনে কাঁচ কেঁপে উঠে ভেঙে পড়ে।বসিরহাট মহাকুমার বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের প্রভাব লক্ষ্য করা গেছে। কোথাও বাড়ির দেওয়ালে চির ধরা, কোথাও বা হালকা ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।ভূমিকম্পের তীব্রতা ও উৎপত্তিস্থল সম্পর্কে সরকারি ভাবে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে আপাতত বড় ধরনের প্রাণহানির কোনও খবর নেই। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আতঙ্ক কাটেনি বাসিন্দাদের মনে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর

আজকের খবর

ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। —————————————বাঙালির বারোমাসে ১৩ পার্বণের মধ্যে পৌষ পার্বণ এক উৎসব। দিদা -ঠাকুমার পিঠে -পায়েসের সেই গল্প আজও মনে পরে। ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। বাঙালীয়ানার রাবীন্দ্রিক ধারায় শান্তিনিকেতন এর সোনাঝুরি হাট বসেছে ক্যাফে- সহজপাঠ। এদিনের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।