Latest News
সীমান্তে ইতিহাসের প্রতীক গড়ার দাবি — পেট্রাপোলে স্ট্যাচু অফ লিবার্টির আদলে শ্যামাপ্রসাদ মুখার্জীর গগনচুম্বী মূর্তি নির্মাণের প্রস্তাব কোটি টাকার সীমান্ত বাণিজ্য, অথচ শ্রমিকদের মাথার উপর নেই ছাউনি — পেট্রাপোল বন্দরে ক্ষোভ বাড়ছে একই রেখার ভিন্ন রূপ? ‘ওঁ’ থেকে ‘আল্লাহ’—চিহ্নের মিল ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক ঠাকুরনগরের মতুয়া মেলা: ঐতিহ্যের মহামিলন, জাতীয় স্বীকৃতির দাবি আরও জোরালো সীমান্ত বাংলাকে কেন উপেক্ষা? বনগাঁ থেকে দিল্লি–বেঙ্গালুরু–মুম্বই সরাসরি দ্রুতগতির ট্রেনের দাবিতে জোরালো প্রশ্ন? বনগাঁ উত্তরে শিক্ষিত প্রার্থীর দাবি জোরালো — বিজেপির অন্দরেই উঠছে নতুন সমীকরণের আলোচনা

শেষ হল আরও এক ধারাবাহিক, পথ চলায় ইতি ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকের

শেষ হল আরও এক ধারাবাহিক, পথ চলায় ইতি ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকের

শেষ হল আরও এক ধারাবাহিকের পথ চলা। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকের শেষ দিনের শুট হয়ে গেল। সোশাল মিডিয়ায় শেষদিনের শুটিংয়ের ছবি ধারাবাহিকের কলাকুশলীরাই ভাগ করে নেন সোশাল মিডিয়ায়। ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেতা রবি সাউ ছবি পোস্ট করে লেখেন,....

শেষ হল আরও এক ধারাবাহিকের পথ চলা। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকের শেষ দিনের শুট হয়ে গেল। সোশাল মিডিয়ায় শেষদিনের শুটিংয়ের ছবি ধারাবাহিকের কলাকুশলীরাই ভাগ করে নেন সোশাল মিডিয়ায়। ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেতা রবি সাউ ছবি পোস্ট করে লেখেন, ‘আবার ফিরে আসব তেঁতুলপাতা।’ একইসঙ্গে ধারাবাহিকের গোটা টিম ও চ্যানেলকে ধন্যবাদ জানান তিনি। অন্যদিকে ধারাবাহিকের ‘ঝিল্লি’ অর্থাৎ অভিনেত্রী ঋতব্রতা দে সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘ ঝিল্লি চৌধুরী চরিত্রটা আমার মনের খুব কাছাকাছি থাকা একটা চরিত্র। তেঁতুলপাতার শুরুর দিনে আমরা কথা দিয়েছিলাম যে এই ধারাবাহিকের সঙ্গে পথচলা খুব সুন্দর হবে। অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে আমরা গিয়েছি কিন্তু এই জার্নি সত্যিই খুব সুন্দর ছিল।’ অন্যদিকে এই ধারাবাহিকের আর এক গুতুত্বপূর্ণ চরিত্রের অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী সোশাল মিডিয়ায় গোটা টিমের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, ‘আমাদের গল্পের মানুষ গুলোকে আমার স্মৃতির সবচেয়ে মসৃণ পাতাটায় তুলে রাখলাম। এই শিমুলপুরা, আমাদের বাড়ি, দালান, তুলসীমঞ্চ, ঘোরানো সিঁড়ি, রান্নাঘর, আচারের বয়াম, কুয়ো তলা, কাগজফুলের গাছ আমাদের পথ চলার শব্দ জানে, জানে আমাদের হাসিকান্নার গল্প, সব টা যত্ন করে তুলে রাখলাম। আজ থেকে তো দেখছিনা। শুনুন, আমরা রইলাম না হয়তো, কিন্তু আমাদের এই তেঁতুল পাতা বাড়ির ভালোবাসা রয়ে গেলো আপনাদের মনে, যৌথ পরিবারের আদর্শ হয়ে।’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর

আজকের খবর

ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। —————————————বাঙালির বারোমাসে ১৩ পার্বণের মধ্যে পৌষ পার্বণ এক উৎসব। দিদা -ঠাকুমার পিঠে -পায়েসের সেই গল্প আজও মনে পরে। ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। বাঙালীয়ানার রাবীন্দ্রিক ধারায় শান্তিনিকেতন এর সোনাঝুরি হাট বসেছে ক্যাফে- সহজপাঠ। এদিনের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।