নিজস্ব সংবাদদাতা, বাদুড়িয়া। ৩৩ জন জীবিত ভোটার দেরকে ফরম সেভেন ফিলাপ করিয়ে মৃত ঘোষণা করার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়ে ভোটাররা। ঘটনা বাদুড়িয়া বিধানসভার বাদুড়িয়া ব্লকে। অভিযোগ বিজেপির পক্ষ থেকে চক্রান্ত করে এ ঘটনা ঘটানো হয়েছে ।
ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বাদুড়িয়া বিধানসভার চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথ বেনাগ্রাম ও আটঘড়া গ্রাম পঞ্চায়েতের ৮০ নম্বর বুথের মোট ৩৩ জন জীবিত ভোটারকে ৭ নম্বর ফর্মের মাধ্যমে তাদেরকে মৃত দেখানো হয়েছে ।

তারই প্রতিবাদে বাদুড়িয়া বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ৩৩ জন ভোটাররা । ভোটারদের দাবি বিজেপি চক্রান্ত করে ৭ নম্বর ফর্ম ফিলাপ করে জীবিত ভোটারদেরকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে ।
এ বিষয়ে বাদুড়িয়া ব্লকের বিডিও পার্থ হাজরা জানিয়েছেন, বেশ কিছু ভোটাররা এসেছিলেন আমার কাছে তারা অভিযোগ জানিয়েছেন সেই বিষয়টি নিয়ে আমরা অভিযোগ খতিয়ে দেখার চেষ্টা করছি। তৃণমূল নেতা মেহেবুর আলম জানিয়েছেন, সামনে ২৬শে বিধানসভার ভোট বিজেপি চক্রান্ত করে এসআইআর মাধ্যমে জীবিত ভোটারদের মৃত বলে বাদ দেওয়ার চক্রান্ত করছে। বিজেপি এই সব করে সফল হবে না । তবে এই ৩৩ জনের হেয়ারিং এর পর বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করবে বলে জানা গিয়েছে। যারা এই চক্রান্তের সঙ্গে যারা জড়িত তাদের কঠোরতম সাজার ব্যবস্থা করুক নির্বাচন কমিশন।

































































































































































































