Latest News
সীমান্তে ইতিহাসের প্রতীক গড়ার দাবি — পেট্রাপোলে স্ট্যাচু অফ লিবার্টির আদলে শ্যামাপ্রসাদ মুখার্জীর গগনচুম্বী মূর্তি নির্মাণের প্রস্তাব কোটি টাকার সীমান্ত বাণিজ্য, অথচ শ্রমিকদের মাথার উপর নেই ছাউনি — পেট্রাপোল বন্দরে ক্ষোভ বাড়ছে একই রেখার ভিন্ন রূপ? ‘ওঁ’ থেকে ‘আল্লাহ’—চিহ্নের মিল ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক ঠাকুরনগরের মতুয়া মেলা: ঐতিহ্যের মহামিলন, জাতীয় স্বীকৃতির দাবি আরও জোরালো সীমান্ত বাংলাকে কেন উপেক্ষা? বনগাঁ থেকে দিল্লি–বেঙ্গালুরু–মুম্বই সরাসরি দ্রুতগতির ট্রেনের দাবিতে জোরালো প্রশ্ন? বনগাঁ উত্তরে শিক্ষিত প্রার্থীর দাবি জোরালো — বিজেপির অন্দরেই উঠছে নতুন সমীকরণের আলোচনা

গোবরডাঙ্গা নাবিক নাট্টমের নানা ধরনের বর্ণময় অনুষ্ঠান

গোবরডাঙ্গা নাবিক নাট্টমের নানা ধরনের বর্ণময় অনুষ্ঠান

ইন্দ্রজিৎ আইচ, গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা নাবিক নাট্যমের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন, সরস্বতী পূজা এবং প্রজাতন্ত্র দিবস সাড়ম্বরে পালিত হল। প্রতিবছরের ন্যায় এ বছরও গোবরডাঙ্গা নাবিক নাট্যম পালন করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী। দেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের....

ইন্দ্রজিৎ আইচ, গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা নাবিক নাট্যমের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন, সরস্বতী পূজা এবং প্রজাতন্ত্র দিবস সাড়ম্বরে পালিত হল। প্রতিবছরের ন্যায় এ বছরও গোবরডাঙ্গা নাবিক নাট্যম পালন করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী। দেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। নেতাজির ছবিতে মাল্য দান করেন গোবরডাঙ্গা নাবিক নাট্যমের প্রতিষ্ঠাতা প্রদীপ কুমার সাহা। নাট্যনির্দেশক জীবন অধিকারী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, তার বক্তব্যের মূল কথা ছিল – এই মহান নেতার জন্মদিনে আমরা সবাই শপথ গ্রহণ করি – দেশের জন্য সৎ ভাবে কাজ করব, ঐক্য বজায় রাখবো এবং শক্তিশালী ভারত গড়ে তুলবো। তারপর সবাই বীণাপাণি দেবীর আরাধনায় মেতে ওঠেন। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নাবিক নাট্যম একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন রাখে। এই দিনে দলের অন্যতম প্রতিষ্ঠাতা সোমনাথ রাহা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, দলের সম্পাদক অনিল কুমার মুখার্জির বক্তব্যে এক শক্তিশালী ও উন্নত ভারত গড়ে তোলার কথা বলেন। দলের সদস্যা শর্মিষ্ঠা সাধুখাঁ আবৃত্তি পরিবেশন করেন। জাতীয় সংগীতের মাধ্যমে এই অনুষ্ঠান সমাপ্ত হয়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর

আজকের খবর

ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। —————————————বাঙালির বারোমাসে ১৩ পার্বণের মধ্যে পৌষ পার্বণ এক উৎসব। দিদা -ঠাকুমার পিঠে -পায়েসের সেই গল্প আজও মনে পরে। ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। বাঙালীয়ানার রাবীন্দ্রিক ধারায় শান্তিনিকেতন এর সোনাঝুরি হাট বসেছে ক্যাফে- সহজপাঠ। এদিনের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।