গোপীনাথ ধর, মহেশতলা।স্বর্গীয় কস্তুরী দাস প্রাক্তন বিধায়ক এর অষ্টম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবির ও ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণের এক কর্মসূচি গ্রহণ করা হয়।
মহেশতলা পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বিধান ভবনে আয়োজিত মহতী অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা পুরপিতা শুভাশিস দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মন্ডল।
এছাড়া উপস্থিত ছিলেন মহেশতলা পৌরসভার পৌরপ্রধান ও বিধায়ক দুলাল দাস, উপ পৌরপ্রধান জনাব আবু তালেব মোল্লা, ডায়মন্ড হারবার -যাদবপুর সাংগঠনিক জেলার INTTUC এর সভাপতি শক্তিপদ মন্ডল,ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রীজিৎ ঘোষ।
এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক পৌরপিতা ও জনপ্রতিনিধি বৃন্দ। এদিন পুরুষের পাশাপাশি মহিলা রক্তদাতাদের ভিড় ছিল নজরকাড়া।

































































































































































































