Latest News
সীমান্তে ইতিহাসের প্রতীক গড়ার দাবি — পেট্রাপোলে স্ট্যাচু অফ লিবার্টির আদলে শ্যামাপ্রসাদ মুখার্জীর গগনচুম্বী মূর্তি নির্মাণের প্রস্তাব কোটি টাকার সীমান্ত বাণিজ্য, অথচ শ্রমিকদের মাথার উপর নেই ছাউনি — পেট্রাপোল বন্দরে ক্ষোভ বাড়ছে একই রেখার ভিন্ন রূপ? ‘ওঁ’ থেকে ‘আল্লাহ’—চিহ্নের মিল ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক ঠাকুরনগরের মতুয়া মেলা: ঐতিহ্যের মহামিলন, জাতীয় স্বীকৃতির দাবি আরও জোরালো সীমান্ত বাংলাকে কেন উপেক্ষা? বনগাঁ থেকে দিল্লি–বেঙ্গালুরু–মুম্বই সরাসরি দ্রুতগতির ট্রেনের দাবিতে জোরালো প্রশ্ন? বনগাঁ উত্তরে শিক্ষিত প্রার্থীর দাবি জোরালো — বিজেপির অন্দরেই উঠছে নতুন সমীকরণের আলোচনা

বাবা-মেয়ের এক অটুট বন্ধনের গল্প নিয়ে আসছে ‘বিনি সুতোর টান’।

বাবা-মেয়ের এক অটুট বন্ধনের গল্প নিয়ে আসছে ‘বিনি সুতোর টান’।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা। ব্যস্ততার মাঝে হারিয়ে যাচ্ছে শিকরের টান। সম্পর্কের বন্ধনও যেন‌ মলিন হয়ে আসছে। তবে কিছু সম্পর্ক সময় এগোলেও ফিকে হয় না। তেমনই এক গল্প নিয়ে আসছেন পরিচালক সত্যজিৎ দাস। তাঁর পরিচালনায় আসছে নতুন ছবি ‘বিনি সুতোর টান’। সম্প্রতি....

নিজস্ব সংবাদদাতা, কলকাতা। ব্যস্ততার মাঝে হারিয়ে যাচ্ছে শিকরের টান। সম্পর্কের বন্ধনও যেন‌ মলিন হয়ে আসছে। তবে কিছু সম্পর্ক সময় এগোলেও ফিকে হয় না। তেমনই এক গল্প নিয়ে আসছেন পরিচালক সত্যজিৎ দাস। তাঁর পরিচালনায় আসছে নতুন ছবি ‘বিনি সুতোর টান’। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে ছবির পোস্টার, ট্রেলর ও গানে শুভ মুক্তি হয়ে গেল। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ভুবন দে, আয়েশা ভট্টাচার্য, জিয়া মুখোপাধ্যায়, পায়েল মুখোপাধ্যায়। গল্পে ‘নীল’-এর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ভুবন দে। কলকাতা শহরে নীল একজন মধ্যবিত্ত বাড়ির ছেলে, তার ছ’বছরের মেয়ে বিনিকে নিয়ে দিনযাপন করে।নীলের স্ত্রী দীপা বিনিকে জন্ম দিয়েই মারা যায়। অন্যদিকে নেহা, নীলের সহকর্মী, তার পাশে থাকে।বিনিকে সে নিজের মেয়ের মতোই ভালবাসে। এই চরিত্রে রয়েছেন আয়েশা। কিন্তু হঠাৎ করেই একদিন বিনির এক বিরল রোগ ধরা পড়ে। তারপর আবর্তিত হয় বিভিন্ন ঘটনা। বাবা ও মেয়ের এই অটুট ভালবাসার গল্প নিয়ে আসছে ‘বিনি সুতোর টান’।পরিচালক সত্যজিৎ দাসের কথায়, “এই ছবি এক বাবা মেয়ের নিখুঁত ভালবাসার গল্প বলবে। এক অসহায় বাবার তার মেয়েকে সুস্থ করে তোলার লড়াইj দেখবে দর্শক। ছবির গানেও থাকবে চমক।”সঙ্গীত নির্দেশনায় অমিত মিশ্রা।দে এন্টারটেইনমেন্ট প্রযোজিত প্রযোজনায় ভুবনেশ্বর দে এই ছবি চলতি বছরের ৬ই ফেব্রুয়ারী মুক্তি পেতে চলেছে শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে।ছবির ডিওপি সৌরিদেব চ্যাটার্জি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর

আজকের খবর

ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। —————————————বাঙালির বারোমাসে ১৩ পার্বণের মধ্যে পৌষ পার্বণ এক উৎসব। দিদা -ঠাকুমার পিঠে -পায়েসের সেই গল্প আজও মনে পরে। ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। বাঙালীয়ানার রাবীন্দ্রিক ধারায় শান্তিনিকেতন এর সোনাঝুরি হাট বসেছে ক্যাফে- সহজপাঠ। এদিনের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।