তনুশ্রী শর্মা, বরানগর। সারা বছর ধরেই বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকে বরাহ নগর নেতাজি জন্ম উৎসব কমিটি। ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে বিভিন্ন একাধিক সামাজিক কর্মসূচি দিয়ে দিনটি পালিত হলো। সেইমতো বরাহনগরে নেতাজি জন্ম উৎসব কমিটির উদ্যোগে বরাহনগর নেতাজি পার্কে সকালে দৌড় প্রতিযোগিতা, দুপুরে অঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী প্রদানের মধ্যে দিয়ে পালিত হলো। এর প্রধান উদ্যোক্তা বরাহনগর পুরসভার সিআইসি তথা ৯নং ওয়ার্ডের পৌরপিতা রামকৃষ্ণ পাল। এই দিন উপস্থিত ছিলেন নেতাজী উৎসব কমিটির পক্ষ থেকে প্রাক্তন পুরমাতা সরমা পাল, সঞ্জয় কৃষ্ণ পাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সন্ধ্যেই সংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

































































































































































































