Latest News
সীমান্তে ইতিহাসের প্রতীক গড়ার দাবি — পেট্রাপোলে স্ট্যাচু অফ লিবার্টির আদলে শ্যামাপ্রসাদ মুখার্জীর গগনচুম্বী মূর্তি নির্মাণের প্রস্তাব কোটি টাকার সীমান্ত বাণিজ্য, অথচ শ্রমিকদের মাথার উপর নেই ছাউনি — পেট্রাপোল বন্দরে ক্ষোভ বাড়ছে একই রেখার ভিন্ন রূপ? ‘ওঁ’ থেকে ‘আল্লাহ’—চিহ্নের মিল ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক ঠাকুরনগরের মতুয়া মেলা: ঐতিহ্যের মহামিলন, জাতীয় স্বীকৃতির দাবি আরও জোরালো সীমান্ত বাংলাকে কেন উপেক্ষা? বনগাঁ থেকে দিল্লি–বেঙ্গালুরু–মুম্বই সরাসরি দ্রুতগতির ট্রেনের দাবিতে জোরালো প্রশ্ন? বনগাঁ উত্তরে শিক্ষিত প্রার্থীর দাবি জোরালো — বিজেপির অন্দরেই উঠছে নতুন সমীকরণের আলোচনা

চিলড্রেনস বুক ট্রাস্ট এর উদ্যোগে চিলড্রেন্স হ্যাপিনেস ডে উদযাপন।

চিলড্রেনস বুক ট্রাস্ট এর উদ্যোগে চিলড্রেন্স হ্যাপিনেস ডে উদযাপন।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: শিশুদের সাহিত্যের প্রতি নিবেদিত ভারতের অগ্রণী প্রকাশনা সংস্থা চিলড্রেনস বুক ট্রাস্ট, ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তাদের স্টলে “বুক হেল্পস, মোবাইল হার্মস” শীর্ষক একটি বিশেষ সচেতনতামূলক উদ্যোগ চালু করার মাধ্যমে চিলড্রেন্স হ্যাপিনেস ডে উদযাপন করেছে। এই প্রচারণার লক্ষ্য....

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: শিশুদের সাহিত্যের প্রতি নিবেদিত ভারতের অগ্রণী প্রকাশনা সংস্থা চিলড্রেনস বুক ট্রাস্ট, ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তাদের স্টলে “বুক হেল্পস, মোবাইল হার্মস” শীর্ষক একটি বিশেষ সচেতনতামূলক উদ্যোগ চালু করার মাধ্যমে চিলড্রেন্স হ্যাপিনেস ডে উদযাপন করেছে। এই প্রচারণার লক্ষ্য হলো শিশুদের মধ্যে অল্প বয়স থেকেই বই পড়ার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা এবং একই সাথে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা।

স্টল নম্বর ই-৬৩-তে অবস্থিত সিবিটি ইংরেজি, বাংলা, হিন্দি এবং উর্দু ভাষায় ১,০০০ ও বেশি সাশ্রয়ী মূল্যের শিশুতোষ বইয়ের একটি বিশেষ সংগ্রহ প্রদর্শন, যার মধ্যে রয়েছে ছবির বই, গল্পের বই এবং জ্ঞানভিত্তিক ও মূল্যবোধ-নির্ভর বিভিন্ন শিরোনামের বই। চিলড্রেন্স হ্যাপিনেস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চাইল্ড ইন নিড ইনস্টিটিউট এনজিও-র শিশুরা উপস্থিত ছিল। বিখ্যাত গল্পকথক গল্প দিদা, সিআইএনআই-এর ন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার সুজয় রায় এবং চিলড্রেন’স বুক ট্রাস্ট-এর কন্টেন্ট, কমিউনিকেশনস অ্যান্ড প্রমোশনস-এর লিড স্ট্র্যাটেজিস্ট রানা সিদ্দিকী জামান এই প্রচারাভিযানকে সমর্থন জানাতে এবং শিশু, অভিভাবক ও দর্শকদের সাথে মতবিনিময় করতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর

আজকের খবর

ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। —————————————বাঙালির বারোমাসে ১৩ পার্বণের মধ্যে পৌষ পার্বণ এক উৎসব। দিদা -ঠাকুমার পিঠে -পায়েসের সেই গল্প আজও মনে পরে। ক্যাফে সহজপাঠ এর তৃতীয় বর্ষ পৌষপার্বন উৎসব -২০২৬। বাঙালীয়ানার রাবীন্দ্রিক ধারায় শান্তিনিকেতন এর সোনাঝুরি হাট বসেছে ক্যাফে- সহজপাঠ। এদিনের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।